ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

মিয়ানমারে খনি ধসে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ১৫

  • আপডেট সময় : ০১:২০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • / 17
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

মিয়ানমারের একটি পরিত্যক্ত জেড খনিতে বৃষ্টির কারণে বর্জ্যের স্তূপ ধসে রত্নের টুকরো সংগ্রহে থাকা পাঁচ জন মারা গেছে ও আরও প্রায় ১৫ জন মাটিচাপা পড়ে নিখোঁজ হয়েছে|

মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানায়|

মিয়ানমারে খনি খাতের বড় একটি অংশ নিয়ন্ত্রণহীন| দেশটির উত্তরাঞ্চলীয় কাচিন রাজ্য বিশ্বের সবচেয়ে বড় জেডাইটের উৎস|

এ মূল্যবান পাথর এশিয়ার অনেক সংস্কৃতিতে সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচিত| প্রতিবেশী চীনেও এর ব্যাপক চাহিদা রয়েছে|

ইয়াঙ্গুন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে|

সামরিক অভ্যুত্থানের পর শুরু হওয়া মিয়ানমারের গৃহযুদ্ধে লড়াইরত বিভিন্ন পক্ষ অনেক খনির নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছে| তারা খনি থেকে পাওয়া অর্থ নিজেদের তহবিল সমৃদ্ধ করতে ব্যবহার করছে| অন্যদিকে দরিদ্র স্থানীয় মানুষ জীবিকার তাগিদে ভূগর্ভে কাজ করেন বা খনির ফেলে দেওয়া অংশ থেকে মূল্যবান পাথরের টুকরো সংগ্রহ করেন|

এ সময় হঠাৎ বর্জ্যের স্তূপ ধসে তারা মাটিচাপা পড়েন|

রাষ্ট্রীয় ˆদনিক দ্য গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার জানায়, টানা কয়েক দিনের ভারী বৃষ্টিতে পুরোনো খনির বর্জ্যের স্তূপ আলগা হয়ে পড়ায় এ ধসের ঘটনা ঘটে|

পত্রিকাটি আরও জানায়, এ পর্যন্ত অন্তত পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে এবং প্রায় ১৫ জন এখনও নিখোঁজ রয়েছেন|

তাদের সন্ধানে অনুসন্ধানকারীরা খননকাজ চালিয়ে যাচ্ছে|

প্রধান খনি কার্যক্রমে বাদ পড়ে যাওয়া রত্নের টুকরো খুঁজতে যারা ফেলে দেওয়া পাথরের স্তূপ ঘেঁটে জীবিকা নির্বাহ করেন, তারা এ অত্যন্ত লাভজনক শিল্পের সবচেয়ে নিচের স্তরের শ্রমিক|

সাম্প্রতিক মাসগুলোতে জেড খনির নিয়ন্ত্রণ নিয়ে ফাকান্ত এলাকায় মিয়ানমারের সেনাবাহিনী ও বিরোধী সশস্ত্র বাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষও হয়েছে|

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মিয়ানমারে খনি ধসে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ১৫

আপডেট সময় : ০১:২০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬