ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতে বিমানের অস্বাভাবিক ভাড়া নিয়ন্ত্রণে সরকারকে এক মাস সময় তিন বছর পূর্তিতে ঢাকাইয়াদের মিলনমেলায় মুখর ডিপিসি ঝিনাইদহে পারিবারিক বিবাদে পৃথক ঘটনায় প্রাণ হারালেন দুই ভাই প্রধানমন্ত্রী -: প্রতিবন্ধী ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার শামা ওবায়েদ: মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ‘আমাদের জন্য শিক্ষা’ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত তথ্যের জন্য চিঠি কনস্যুলেটের ঢাকা ও চট্টগ্রামে ৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ মুচলেকা দিয়ে দিল্লির আদালত থেকে মুক্তি পেলেন অভিজিৎ দীপকে ঢাবিতে ১০৭ দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পেলেন সাদা ছড়ি বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে সরকার: প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সহায়তায় গুরুত্বপূর্ণ বন্দর চালু ভেনেজুয়েলায়, মরদেহ সমাহিত করার কাজ শুরু

  • আপডেট সময় : ০১:২৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • / 21
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

মার্কিন সামরিক বাহিনী ভেনিজুয়েলার সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকার একটি গুরুত্বপূর্ণ সমুদ্রবন্দর সোমবার মেরামত করে পুনরায় চালু করেছে|

একই সঙ্গে, দেশটি জোড়া ভূমিকম্পে নিহত এক হাজার সাত শতাধিক মানুষের শেষকৃত্যের কাজও শুরু করেছে| এখনও কয়েক হাজার মানুষ নিখোঁজ রয়েছে|

পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে মহল্লার পর মহল্লা ধ্বংস হয়ে যাওয়ার পাঁচ দিন পর মরদেহ উদ্ধারের কাজই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে| অন্যদিকে, জীবিত কাউকে উদ্ধারের আশা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে|

ভেনেজুয়েলার লা গুয়াইরা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে|

সর্বশেষ সরকারি হিসাবে মৃতের সংখ্যা প্রায় ১ হাজার ৭০০| আহত হয়েছেন ৫ হাজার মানুষ| তবে কতজন নিখোঁজ, সে বিষয়ে সরকার কোনো তথ্য দেয়নি| অন্য বিভিন্ন হিসাবে নিখোঁজের সংখ্যা কয়েক হাজার হতে পারে|

লা গুয়াইরা বন্দর পুনরায় চালু হয়েছে| সেখানে এএফপির এক সংবাদদাতা একটি গুদামে সাদা ও কালো ব্যাগে রাখা শত শত অজ্ঞাতপরিচয় মরদেহ এবং কয়েকটি কফিন দেখতে পেয়েছেন| একই সময়ে সেখানে মার্কিন ইউএসএস ফোর্ট লডারডেল নোঙর করে ত্রাণসামগ্রী খালাস করা হয়|

ধ্বংসস্তূপে পরিণত হওয়া অঞ্চলটির বহু মানুষ অস্থায়ী মর্গের বাইরে স্বজনদের খোঁজে অপেক্ষা করছিলেন| এ সময় নীল পোশাক পরা ফরেনসিক কর্মীদের মরদেহ পরীক্ষাকরতে দেখা গেছে|

কাছেই ধসে পড়া ভবনের বিশাল ধ্বংসস্তূপে উদ্ধারকর্মী ও স্বেচ্ছাসেবকেরা জীবিত কাউকে খুঁজে পাওয়ার আশায় অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন| তবে ভূমিকম্পের পাঁচ দিন পর সেই সম্ভাবনা এখন খুবই ক্ষীণ|

এদিকে কারাকাসের কাছে সিমন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দরেও যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছেন মার্কিন বিমানবাহিনীর সদস্যরা| ভূমিকম্পে বিমানবন্দরটিও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে|

সোমবার ৪ দশমিক ৬ মাত্রার আরেকটি কম্পন অনুভূত হলে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ে|

-অলৌকিক ঘটনার অপেক্ষায়-

সরকার লা গুয়াইরায় সেনা মোতায়েন করেছে| পাশাপাশি দুর্গত এলাকায় প্রবেশের জন্য অনুমতিপত্র বাধ্যতামূলক করা হয়েছে|

সাম্প্রতিক বছরগুলোতে গভীর সংকটে থাকা ভেনেজুয়েলার লাখো মানুষ ইতোমধ্যে দেশ ছেড়ে চলে গেছেন| এমন পরিস্থিতিতে সরকারের ধীর ও সীমিত ত্রাণ তৎপরতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা|

ভেনেজুয়েলায় জাতিসংঘের সমন্বয়কারী জিয়ানলুকা রামপোলা জানান, ২৭টি দেশ প্রায় ৪০টি অনুসন্ধান ও উদ্ধারকারী দল পাঠিয়েছে| এসব দলে ২ হাজারের বেশি সেনা ও উদ্ধারকর্মী এবং ১৬০টিরও বেশি অনুসন্ধানী কুকুর রয়েছে|

তিনি আরও বলেন, জাতিসংঘ ১০ হাজার বডিব্যাগ সরবরাহ করবে| তবে তাদের আশা, শেষ পর্যন্ত মৃতের সংখ্যা এর চেয়ে কম হবে|

তবে জীবিত উদ্ধারে গুরুত্বপূর্ণ ৭২ ঘণ্টার সময়সীমা শনিবার সন্ধ্যা ৬টা ৪ মিনিটে শেষ হয়ে গেছে|
তারপরও অলৌকিক ঘটনা ঘটতেই পারে|

সোমবার উপকূলীয় শহর তানাগুয়ারেনায় ২১ বছর বয়সী অ্যারন লেভি নামে এক তরুণকে জীবিত উদ্ধার করা হয়েছে| উদ্ধার অভিযানের প্রত্যক্ষদর্শী এক আলোকচিত্রীর প্রকাশ করা ভিডিওতে এ তথ্য জানা যায়|

জাতিসংঘের হিসাব অনুযায়ী, এ দুর্যোগে দেশটির প্রায় ৭০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হবেন| ভূমিকম্পে অর্থনীতিতে ৬৭০ কোটি ডলারের ক্ষতি হয়েছে, যা দেশটির মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৬ শতাংশ|

-‘আমার পরিবার ওখানেই আছে’-

কারাকাসের একমাত্র সরকারি কবরস্থানে দুটি দাহচুল্লিই পূর্ণ সক্ষমতায় চলছে|

প্রিয়জনদের শেষকৃত্যের অপেক্ষায় সেখানে অপেক্ষা করছেন বহু মানুষ| শুক্রবার থেকে রোববার পর্যন্ত প্রতিদিন গড়ে ৬০ থেকে ৭০ জনকে সমাহিত করা হয়েছে|

তবে এখনও অনেকে প্রিয়জনদের মরদেহের অপেক্ষা রয়েছেন|
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যুক্তরাষ্ট্রের সহায়তায় গুরুত্বপূর্ণ বন্দর চালু ভেনেজুয়েলায়, মরদেহ সমাহিত করার কাজ শুরু

আপডেট সময় : ০১:২৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬