ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

জন্মহার বাড়াতে পিতৃত্ব-মাতৃত্বকালীন ছুটি বাড়াল ফ্রান্স

  • আপডেট সময় : ১১:৩২:৩১ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • / 18
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

দেশে কমে আসা জন্মহার বাড়াতে বুধবার থেকে মা ও বাবা উভয়ের জন্য নতুন সবেতন বাড়তি ছুটির ব্যবস্থা চালু করেছে ফ্রান্স। এ উদ্যোগ নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ।

প্যারিস থেকে এএফপি জানায়, ২০২৪ সালে মাখোঁ বন্ধ্যত্ব ও ক্রমহ্রাসমান জন্মহার মোকাবিলায় একটি পরিকল্পনা ঘোষণা করেছিলেন। সে সময় তিনি বলেছিলেন, এটি ফ্রান্সের ‘জনসংখ্যাগত পুনরুত্থান’ ঘটাতে সহায়ক হবে।

এতদিন ফ্রান্সে প্রথম সন্তানের ক্ষেত্রে মায়েরা প্রায় চার মাসের বেতনসহ মাতৃত্বকালীন ছুটি পেতেন। অন্যদিকে, সন্তানের জন্মের পর বাবারা ২৮ দিনের ছুটির অধিকারী ছিলেন।

বুধবার থেকে কার্যকর হওয়া নতুন বিধানের আওতায় বিদ্যমান ছুটির পাশাপাশি মা ও বাবা এখন নিজেদের মধ্যে বাড়তি এক বা দুই মাসের ছুটি ভাগ করে নিতে পারবেন।

এই অতিরিক্ত ছুটির প্রথম মাসে তারা নেট বেতনের ৭০ শতাংশ এবং দ্বিতীয় মাসে ৬০ শতাংশ পাবেন।

নতুন বিধান ২০২৬ সালের ১ জানুয়ারি বা তার পরে জন্ম নেওয়া শিশুদের অভিভাবকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। দত্তক গ্রহণকারী অভিভাবকরাও এ সুবিধা পাবেন।

ইউরোপীয় ইউনিয়নজুড়েই জন্মহার কমছে।

ফ্রান্সের জাতীয় পরিসংখ্যান ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, গত বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো দেশটিতে জন্ম নেওয়া শিশুর সংখ্যা মৃত্যুর সংখ্যার চেয়ে কম ছিল।

তবে নারীবাদী সংগঠনগুলো বলছে, এই সংস্কার যথেষ্ট নয় এবং এটি লিঙ্গসমতা বাড়াতে তেমন কার্যকর হবে না। তাদের মতে, তুলনামূলক কম আয়কারী সঙ্গী- যিনি অধিকাংশ ক্ষেত্রে নারী- এই অতিরিক্ত ছুটি নেওয়ার সম্ভাবনাই বেশি।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জন্মহার বাড়াতে পিতৃত্ব-মাতৃত্বকালীন ছুটি বাড়াল ফ্রান্স

আপডেট সময় : ১১:৩২:৩১ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬