ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতে বিমানের অস্বাভাবিক ভাড়া নিয়ন্ত্রণে সরকারকে এক মাস সময় তিন বছর পূর্তিতে ঢাকাইয়াদের মিলনমেলায় মুখর ডিপিসি ঝিনাইদহে পারিবারিক বিবাদে পৃথক ঘটনায় প্রাণ হারালেন দুই ভাই প্রধানমন্ত্রী -: প্রতিবন্ধী ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার শামা ওবায়েদ: মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ‘আমাদের জন্য শিক্ষা’ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত তথ্যের জন্য চিঠি কনস্যুলেটের ঢাকা ও চট্টগ্রামে ৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ মুচলেকা দিয়ে দিল্লির আদালত থেকে মুক্তি পেলেন অভিজিৎ দীপকে ঢাবিতে ১০৭ দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পেলেন সাদা ছড়ি বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে সরকার: প্রধানমন্ত্রী

দোহায় পরোক্ষ যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় ‘ইতিবাচক অগ্রগতি’ হয়েছে: কাতার

  • আপডেট সময় : ১১:২৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • / 25
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

কাতারের মধ্যস্থতায় দোহায় অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইরানের পরোক্ষ আলোচনায় ‘ইতিবাচক অগ্রগতি’ হয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরানের সদ্যপ্রয়াত সর্বোচ্চ নেতার রাষ্ট্রীয় শেষকৃত্যানুষ্ঠান ও জানাজা শেষে পরবর্তী দফার বৈঠক অনুষ্ঠিত হবে বলেও জানানো হয়েছে।

দোহা থেকে এএফপি জানায়, কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বলেন, ‘কাতার ও পাকিস্তানের মধ্যস্থতাকারীরা আজ দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচকদের সঙ্গে পৃথক বৈঠক শেষ করেছেন। ইসলামাবাদ সমঝোতা স্মারকসংক্রান্ত বিষয়গুলোতে ইতিবাচক অগ্রগতি হয়েছে, যা লেক লুসার্ন শীর্ষ সম্মেলনের ফলাফলের ভিত্তির ওপর দাঁড়িয়ে এগিয়েছে।’

তিনি আরও বলেন, ‘উভয় পক্ষ আগামী সময়ে আলোচনা অব্যাহত রাখতে সম্মত হয়েছে। ইরানের সাবেক সর্বোচ্চ নেতার শেষকৃত্য সম্পন্ন হওয়ার পর যত দ্রুত সম্ভব পরবর্তী বৈঠকের সময় নির্ধারণ করা হবে।’
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দোহায় পরোক্ষ যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় ‘ইতিবাচক অগ্রগতি’ হয়েছে: কাতার

আপডেট সময় : ১১:২৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬