ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

দক্ষিণ আমেরিকায় রপ্তানি বাজার সম্প্রসারণে ‘হোম শো ব্রাজিল’ মেলায় বাংলাদেশের অংশগ্রহণ

  • আপডেট সময় : ০৪:৫৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • / 3
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

দক্ষিণ আমেরিকার বাজারে বাংলাদেশের রপ্তানি পণ্যের পরিসর বাড়াতে ব্রাজিলে অনুষ্ঠিত ‘হোম শো ব্রাজিল ২০২৬’ মেলায় অংশ নিয়েছে বাংলাদেশ।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহযোগিতায় এবং ব্রাসিলিয়ায় বাংলাদেশ দূতাবাসের ব্যবস্থাপনায় ব্রাজিলের সাও পাওলোর দিস্ত্রিতো আনেম্বি প্রাঙ্গণে গতকাল মঙ্গলবার এ মেলা শুরু হয়েছে। মেলা চলবে আগামীকাল ১৩ আগস্ট পর্যন্ত।

দক্ষিণ আমেরিকার অন্যতম বড় এই মেলায় বাংলাদেশের চারটি প্রতিষ্ঠান পাঁচটি বুথে নিজেদের পণ্য প্রদর্শন করছে। প্রতিষ্ঠানগুলো হলো জিহান প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ, মাদার ট্যানারি, রেইনবো জুট ও ক্লাসিক্যাল হ্যান্ডমেইড প্রোডাক্টস।

এ ছাড়া একটি বুথে রপ্তানি উন্নয়ন ব্যুরো ও বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে বাংলাদেশের রপ্তানিযোগ্য বিভিন্ন পণ্যের ব্রশিওর, লিফলেট ও প্রকাশনা প্রদর্শন করা হচ্ছে। সেখানে বাংলাদেশের রপ্তানি খাতের প্রসার ও প্রচারসংক্রান্ত বিভিন্ন তথ্যচিত্রও দেখানো হচ্ছে।

মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো পাটজাত পণ্য, ব্যাগ, চামড়াজাত পণ্য, প্রাকৃতিক তন্তুর ঝুড়ি, ঘর সাজানোর সামগ্রী, বাঁশজাত পণ্য, টেরাকোটা ও মাটির তৈরি সামগ্রী এবং নকশিকাঁথা প্রদর্শন করছে।

মঙ্গলবার সকালে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন করা হয়। এ সময় বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা, ব্রাজিলের বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, মেলার আয়োজক এবং অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

উদ্বোধনের পরপরই বাংলাদেশের বিভিন্ন স্টলে ক্রেতাদের উপস্থিতি বাড়তে থাকে। এ সময় বেশ কয়েকটি ব্যবসায়ী-ব্যবসায়ী (বিটুবি) বৈঠকও অনুষ্ঠিত হয়। আগ্রহী ক্রেতারা বাংলাদেশের স্টল ঘুরে পণ্যের গুণগত মান সম্পর্কে খোঁজ নেন এবং বাংলাদেশি পণ্যের প্রশংসা করেন। তাঁদের কেউ কেউ এসব পণ্য কেনার আগ্রহও প্রকাশ করেন।

মেলার সাইডলাইন ইভেন্ট হিসেবে আজ বুধবার বাংলাদেশের ‘হোম ও লাইফস্টাইল পণ্য উৎপাদন ও রপ্তানি’ বিষয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হবে। এতে ব্রাজিলের বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রতিনিধি ও বিদেশি ক্রেতারা অংশ নেবেন।

আয়োজকেরা মনে করছেন, ‘হোম শো ব্রাজিল ২০২৬’-এ অংশগ্রহণের মাধ্যমে লাতিন আমেরিকার বাজারে বাংলাদেশের হোম ডেকর ও লাইফস্টাইল পণ্যের প্রচার, প্রসার এবং বাজারজাতকরণের নতুন সুযোগ তৈরি হবে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দক্ষিণ আমেরিকায় রপ্তানি বাজার সম্প্রসারণে ‘হোম শো ব্রাজিল’ মেলায় বাংলাদেশের অংশগ্রহণ

আপডেট সময় : ০৪:৫৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬