ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেতানিয়াহুকে সমর্থন নেই ট্রাম্পের, ইরান ইস্যুতে দিলেন কড়া বার্তা মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মিষ্টির শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি বিএনপি জোটেরই থাকবে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসন: ইসি ক্যাশলেস লেনদেনে বাংলা কিউআর ব্যবহার হবে সম্পূর্ণ ফ্রি শুক্রবার ঢাকায় পৌঁছাচ্ছে রূপপুর প্রকল্পের বাড়তি ইউরেনিয়াম জ্বালানি মেট্রো রেলের দুই লাইন নির্মাণে ৪৬ হাজার কোটি টাকা স্বৈরাচার শুধু নিজেদের উন্নয়ন করেছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত ডেকোর

  • আপডেট সময় : ১১:১০:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • / 31
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত šনিয়েছেন বসনিয়া ও হার্জেগোভিনার অধিনায়ক এডিন ডেকো।

আগামী ২ অক্টোবর নেশনস লিগে সুইডেনের বিপক্ষে দেশের জার্সিতে শেষবারের মতো মাঠে নামবেন ৪০ বছর বয়সি ডেকো।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় দুই দশকের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দেন ডেকো।

তিনি বলেন, ‘আমার এখন মনে হচ্ছে সরে দাঁড়ানোর সময় এসেছে। জাতীয় দলের হয়ে ৪০ বছর বয়স পর্যন্ত খেলতে পারাটা সম্ভব হয়েছে, কারণ আমি সত্যিই নিজের সবটুকু উজাড় করে দিয়েছি। অনেক কিছুই বদলে গেছে, আমিও বদলে গেছি, কিন্তু এই জার্সির প্রতি আমার ভালোবাসা কখনও বদলায়নি।’

দুর্দান্ত ফুটবল শৈলী এবং দেশের ফুটবলে অনবদ্য অবদানের জন্য ভক্তদের কাছে জনপ্রিয় ডেকো। এজন্য তাকে ‘বসনিয়ার হীরা’ বলে ডাকা হয়।

২০১৪ সাল থেকে বসনিয়ার অধিনায়কের দায়িত্ব পালন করা ডেকো আরও বলেন, ‘আমার ক্যারিয়ারে এমন কোনো কিছুই নেই যা জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর মুহূর্তের সেই গর্বের অনুভূতির সাথে তুলনীয়।’

২০০৭ সালে তুরস্কের বিপক্ষে অভিষেকের পর বসনিয়ার আক্রমণভাগের অন্যতম প্রধান অস্ত্র হয়ে ওঠেন ডেকো। জাতীয় দলের হয়ে ১৫১ ম্যাচে ৭৩টি গোল করেছেন তিনি। বসনিয়ার ইতিহাসে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা এবং সর্বোচ্চ গোল করার রেকর্ডের মালিক ডেকো।

গত বিশ্বকাপে শেষ ৩২-এ যুক্তরাষ্ট্রের কাছে পরাজিত হয়ে আসর থেকে বিদায় নেয় বসনিয়া হার্জেগোভিনা।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত ডেকোর

আপডেট সময় : ১১:১০:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬