ঢাকা ১১:৩১ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইরানের পক্ষ থেকে মার্কিন কর্মকর্তা ও নাগরিকদের হত্যার ষড়যন্ত্রের তথ্য দিয়েছে গোয়েন্দা সংস্থা মধ্যপ্রাচ্য অস্থিরতায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ মুরগি ও ডিমের উৎপাদন খরচ ও খুচরা মূল্যে আকাশ-পাতাল ব্যবধান, দিশেহারা খামারিরা শীতকালীন ছুটি উপলক্ষে দুবাই বিমানবন্দরে বাড়ছে আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা পররাষ্ট্র প্রতিমন্ত্রী: বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের সংস্কার সমর্থন করে বাংলাদেশ রংপুরে ‘শেখ হাসিনা প্রত্যাবর্তন পরিষদ’ সমন্বয়ক আবু হানিফ গ্রেপ্তার মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ছয় মাসের শীর্ষে এমপির রাজনৈতিক বক্তব্যে হাততালি দেওয়া নিয়ে তোপের মুখে পীরগঞ্জের ইউএনও চরফ্যাশন-ঢাকা নৌরুটে রোটেশন প্রথায় জিম্মি লঞ্চ যাত্রীরা চাঁদাবাজদের ধরতে আসছে নতুন আইন: আইজিপি

রংপুর শিক্ষা অফিসে দুদকের অভিযান, অনিয়মের নথিপত্র জব্দ

  • আপডেট সময় : ০৮:৫৮:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • / 15
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাধ্যমিক ও উচ্চশিক্ষা রংপুর অঞ্চলের পরিচালকের কার্যালয়ে দুর্নীতি ও অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত দুদক সমন্বিত জেলা কার্যালয়, রংপুরের সহকারী কর্মকর্তা এ কে এম নুরে আলম সিক্কির নেতৃত্বে চার সদস্যের একটি দল এই অভিযান পরিচালনা করে।

অভিযান শেষে দুদক কর্মকর্তা এ কে এম নুরে আলম সিক্কি সাংবাদিকদের জানান, মূলত নীলফামারীর সৈয়দপুর মহিলা মহাবিদ্যালয়ের প্রভাষক হাবিবুর রহমান এবং জলঢাকা মীলগঞ্জহাট ডিগ্রি কলেজের প্রভাষক ফৌজিয়া আক্তারের বিরুদ্ধে অনিয়মের মাধ্যমে চাকরি নেওয়ার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এছাড়া মাধ্যমিক ও উচ্চশিক্ষা রংপুর অঞ্চলের সাবেক পরিচালক আমীর আলীর বিরুদ্ধে অর্থের বিনিময়ে বিভিন্ন কলেজকে এমপিওভুক্ত করার অভিযোগের বিষয়টিও গুরুত্বসহকারে খতিয়ে দেখা হয়েছে। অভিযানে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কিছু তথ্য ও গুরুত্বপূর্ণ নথিপত্র জব্দ করা হয়েছে বলে তিনি জানান।

পরিদর্শনকালে শিক্ষা অফিসের সফটওয়্যারে ত্রুটি এবং দাপ্তরিক নথিপত্র সংরক্ষণের অসামঞ্জস্যতা দুদকের নজরে আসে। অভিযানে সংগৃহীত সকল তথ্য ও নথিপত্র পরবর্তী যাচাই-বাছাইয়ের জন্য ঢাকায় কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানো হবে। সেখান থেকে পাওয়া নির্দেশনার ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হবে বলে দুদক সূত্রে জানা গেছে।

অভিযানের সময় বর্তমান পরিচালক গোলাম মাজেদের কাছে দাপ্তরিক অনিয়মের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি কোনো সুস্পষ্ট ব্যাখ্যা দিতে পারেননি। তবে তিনি সকল অভিযোগ ভিত্তিহীন দাবি করে বলেন, “আমার অফিসে কোনো ত্রুটি নেই। এখানে অনিয়ম করার কোনো সুযোগ নেই। আমাদের সফটওয়্যার কাজ করছে। আর হার্ড কপি সংরক্ষণ করার কোনো নিয়ম নেই।” তিনি আরও জানান, কলেজে কর্মরত থাকাকালীনই এসব অভিযোগের কথা তিনি শুনেছিলেন।

নিউজটি শেয়ার করুন

রংপুর শিক্ষা অফিসে দুদকের অভিযান, অনিয়মের নথিপত্র জব্দ

আপডেট সময় : ০৮:৫৮:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬