কুবি শিক্ষকপুত্রের বিচার চেয়ে বাবার আকুতি
- আপডেট সময় : ০৭:৫৫:৫০ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
- / 0
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) মৃত্যুর ঘটনায় সুষ্ঠু বিচার ও জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে সোচ্চার হয়েছেন তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার। গত রোববার কুমিল্লায় স্থানীয় প্রশাসন ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভায় তিনি এ দাবি জানান। নিজের সন্তানের এমন করুণ পরিণতি মেনে নিতে না পেরে তিনি বলেন, অপ্রতিমকে নিয়ে তাদের সর্বোচ্চ শঙ্কা ছিল পথেঘাটে কোনো দুর্ঘটনা ঘটার, কিন্তু এভাবে যে তাকে হারিয়ে ফেলবেন তা কখনোই ভাবেননি। কে এম ফিরোজ শাহরিয়ার বলেন, ‘আমার সন্তান কীভাবে হত্যা হলো, এটা আমরা কখনো চিন্তা করিনি। তিনি আরও বলেন, ‘আজকের এই সচেতনতা দেখে ভালো লাগছে। কিন্তু এভাবে হত্যা হবে, সেটা আমাদের মাথায়ই আসেনি।’। বিচার বিভাগ ও প্রশাসনের প্রতি আমার আস্থা আছে।’।
বিচার বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নিজের আস্থার কথা জানিয়ে কে এম ফিরোজ শাহরিয়ার বলেন, অপ্রতিম হত্যার সাথে যারা সম্পৃক্ত রয়েছে এবং যাদের বিরুদ্ধে তদন্ত চলছে, চার্জশিটে তাদের সবার বিষয়ে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। অপ্রতিম কুমিল্লার মাটিতেই বেড়ে উঠেছিল, এখানকার ভাষা ও সংস্কৃতির সাথে তার আত্মার সম্পর্ক। তাই তাকে হারিয়ে শুধু পরিবার নয়, পুরো কুমিল্লায় এক ধরণের শূন্যতা তৈরি হয়েছে বলে তিনি মন্তব্য করেন। কুমিল্লার মানুষের হাত ধরে হাঁটতে শিখেছে, কুমিল্লার ভাষায় কথা বলেছে। এটি কুমিল্লার মানুষেরও চাওয়া—অপ্রতিম হত্যার সঠিক বিচার হোক।’।
তদন্ত প্রক্রিয়া নিয়ে কথা বলতে গিয়ে তিনি আসামিদের বয়স নির্ধারণে কঠোর হওয়ার আহ্বান জানান। শিশু আইনের সুযোগ নিয়ে যাদের গাজীপুরের কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে, তাদের প্রকৃত বয়স নির্ধারণে বায়োলজিক্যাল ও রেডিওলজিক্যাল টেস্ট করার দাবি তুলেছেন তিনি। ন্যায়বিচার পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হলে তবেই তিনি কিছুটা শান্তি পাবেন।
উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর বিকেলে কুমিল্লার কোটবাড়ি এলাকার ভাড়া বাসা থেকে নিখোঁজ হয় অপ্রতিম। পরদিন লালমাই পাহাড়ের বিজয়পুর এলাকার সানন্দা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনার পর থেকে পুরো এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় এবং ন্যায়বিচারের দাবিতে সচেতন মহল সরব হয়ে ওঠে।

























