সংবাদ শিরোনাম ::
কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান
- আপডেট সময় : ০৪:০৩:১৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
- / 3
অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা দুই মামলায় বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার হয়েছেন। রোববার দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, ২০২৫ সালের ২৭ জুলাই অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে শেখ আব্দুল হান্নান ও তার স্ত্রী তাহমিদা বেগমের বিরুদ্ধে দুদকের পক্ষ থেকে দুটি মামলা করা হয়েছিল।
























