আজ মহানবমী: দেবীর বিদায়ের ক্ষণগণনা শুরু
- আপডেট সময় : ১২:১১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
- / 0
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহানবমী আজ সোমবার। পাঁচ দিনব্যাপী এই উৎসবের চতুর্থ দিনে মণ্ডপে মণ্ডপে চলছে দেবীর আরাধনা। শাস্ত্রীয় বিধান অনুযায়ী, আজ সকালে বিহিত পূজা শেষে শুরু হয়েছে মহানবমীর বিশেষ আয়োজন। পূজার আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে দেবী দুর্গার চরণে অর্ঘ্য নিবেদন করছেন ভক্তরা। এই দিনেই মূলত শুরু হয় দেবী বিদায়ের ক্ষণগণনা।
ধর্মীয় রীতি অনুযায়ী, মহানবমীর বিশেষ আকর্ষণের মধ্যে রয়েছে ১০৮টি নীলপদ্ম দিয়ে দেবীর পূজা। সনাতন শাস্ত্রে অষ্টমী তিথির শেষ ২৪ মিনিট এবং নবমী তিথির শুরুর প্রথম ২৪ মিনিটের সময়কালকে সন্ধিক্ষণ হিসেবে গণ্য করা হয়। এই সন্ধিপূজায় ১০৮টি মাটির প্রদীপ জ্বালানো এবং ১০৮টি পদ্মফুল দেবীর চরণে নিবেদন করা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আগামীকাল বুধবার, ২১ অক্টোবর, বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এবারের দুর্গোৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।
























