ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপান সফরকালে রাষ্ট্রদূতকে ঢাকায় ফেরালো পররাষ্ট্র মন্ত্রণালয় আইএসপিআর: সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড নিরাপত্তা ঘটনায় করে রুহুল কবির রিজভী: আ.লীগ ও ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত নিরাপত্তাশঙ্কার মধ্যেও ৩৭৯ যাত্রী নিয়ে দাম্মামে বিমান সাজেকে গোলাগুলি: ২৯৩৩ পর্যটককে নিরাপদে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী নাটোরে ৯০ ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার ইরানে বড় হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইশরাক: পদত্যাগের আগে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা হয়েছিল শেরপুরের শ্রীবরদীতে উদ্ধার অজ্ঞাত নারীর পরিচয় শনাক্তে তৎপর পুলিশ স্পিকার: সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা এমপি-মন্ত্রী হন

জাপান সফরকালে রাষ্ট্রদূতকে ঢাকায় ফেরালো পররাষ্ট্র মন্ত্রণালয়

  • আপডেট সময় : ০৬:৪২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • / 0
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরকে কেন্দ্র করে বিশেষ উদ্যোগ নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর প্রধানমন্ত্রীর এই সফরে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী থাকছেন না। মন্ত্রণালয়ের নির্দেশনায় তিনি ইতোমধ্যে ঢাকায় ফিরেছেন এবং প্রায় এক সপ্তাহ ধরে অবস্থান করছেন। সূত্র জানায়, সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয় জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলীকে ফেরার নির্দেশ দিয়েছে।

রাষ্ট্রদূতের অনুপস্থিতিতে সফরের সার্বিক সমন্বয়, প্রস্তুতি এবং কূটনৈতিক বিষয়গুলো দেখভালের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয় ও দ্বিপাক্ষীয় বিষয়াবলি) মো. নজরুল ইসলামকে টোকিও পাঠানো হয়েছে। বুধবার তিনি জাপানে পৌঁছেছেন এবং প্রধানমন্ত্রীর সফর শেষ না হওয়া পর্যন্ত সেখানেই অবস্থান করবেন বলে জানা গেছে। অর্পিত দায়িত্ব পালনে বুধবার (২২ অক্টোবর) টোকিও যান সচিব নজরুল ইসলাম।

প্রধানমন্ত্রীর কোনো বিদেশ সফরের সময় দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রদূতের অনুপস্থিত থাকার ঘটনা কূটনৈতিক মহলে বেশ বিরল হিসেবেই দেখা হচ্ছে। সরকারি এক কর্মকর্তা জানান, উচ্চপর্যায়ের সফরের ঠিক আগে রাষ্ট্রদূতকে দেশে ফেরানোর নজির খুব একটা নেই। তবে ঠিক কী কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা নিয়ে স্পষ্ট কোনো মন্তব্য মেলেনি। কী কারণে ফেরানো হয়েছে তা বলতে পারবো না।

১৫তম বিসিএস পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা মো. দাউদ আলী জাপানে রাষ্ট্রদূত হিসেবে যোগ দেওয়ার আগে রোমানিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। চলতি বছরের ৭ ডিসেম্বর তার অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা রয়েছে।

জাপানের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে আয়োজিত এই সফরে ২৭ অক্টোবর দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে তারেক রহমান দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন। উচ্চপর্যায়ের এই আলোচনার পর বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করবেন জাপানি প্রধানমন্ত্রী।

সফরটি দুই দেশের মধ্যকার কৌশলগত অংশীদারত্ব আরও গভীর করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

আলোচনাগুলোর মূল ফোকাসে থাকছে বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি বা ইপিএ বাস্তবায়ন। এছাড়াও জাপানি বিনিয়োগ আকর্ষণ, বাংলাদেশি পণ্যের বাজার সম্প্রসারণ এবং ব্যবসায়িক সম্পর্ক জোরদারের বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

উভয় দেশের মধ্যে কৃষি, মৎস্য, দক্ষতা উন্নয়ন, মানবসম্পদ প্রশিক্ষণ, অভ্যন্তরীণ বিমান চলাচল, পরিবেশ সংরক্ষণ এবং স্থানীয় সরকার ব্যবস্থার আধুনিকায়নসহ বিভিন্ন খাতে সমঝোতা স্মারক ও চুক্তির খসড়া নিয়ে কাজ চলছে। সফরে নবায়নযোগ্য জ্বালানি, ডিজিটাল রূপান্তর ও বিজ্ঞান প্রযুক্তির মতো বিষয়গুলোও আলোচনার টেবিলে উঠে আসবে বলে আশা করা যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

জাপান সফরকালে রাষ্ট্রদূতকে ঢাকায় ফেরালো পররাষ্ট্র মন্ত্রণালয়

আপডেট সময় : ০৬:৪২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬