সংবাদ শিরোনাম ::
টঙ্গীতে শিশু নিপীড়নের মামলায় মাদ্রাসা শিক্ষকের জামিন আবেদন নামঞ্জুর
- আপডেট সময় : ১১:০০:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
- / 5
গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী এক প্রথম শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে দায়ের করা মামলায় মাদ্রাসার উপাধ্যক্ষ মোসলিম উদ্দিনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। রোববার (২৫ অক্টোবর) দুপুরে জামিন আবেদন খারিজ করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গত সোমবার (১৯ অক্টোবর) টঙ্গীর ওই মাদ্রাসার নিচতলার সিঁড়িতে প্রথম শ্রেণিতে পড়ুয়া শিশুটিকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। পরে মা-বাবার জিজ্ঞাসাবাদে শিশুটি অভিযোগের বিষয়ে জানায়।
এই ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এরপর অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার গাজীপুর মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে শিশুটির জবানবন্দি রেকর্ড করা হয়েছে। পরিবারের সদস্যরা এর কারণ জানতে চাইলে প্রথমে কিছু জানায়নি সে।

























