ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে তিন খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মাগুরায় যুবদল নেতাকে লক্ষ্য করে গুলি, জড়িতদের গ্রেপ্তারে অবরোধ হুথিদের হামলা বন্ধে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদির কলকাতায় বিবস্ত্র করে ঘোরানোর পর অভিযুক্তদের কোমরে দড়ি বেঁধে হাঁটাল পুলিশ নেতানিয়াহু মিথ্যা ও ভয়ের আশ্রয় নিচ্ছেন: অভিযোগ আইজেনকোটের রাজীব গান্ধীর প্রধানমন্ত্রী হওয়া নিয়ে ঘোর বিরোধী ছিলেন সোনিয়া স্থানীয় সরকারের ৬৬ খাতে ২৭ হাজার কোটি টাকার দুর্নীতি খুলনায় ২৪ ঘণ্টায় যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ৩ নরসিংদীতে জমি নিয়ে বিরোধে যুবক নিহতের ঘটনায় তদন্ত শুরু দেশবিরোধী চক্রান্ত রুখে দেওয়া হবে: হুইপ দুলু

জাপানে তিন খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • আপডেট সময় : ০৯:৫৫:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • / 0
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাপান সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) এবং অবকাঠামো খাতে বিনিয়োগ বাড়াতে জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের (জেবিআইসি) গভর্নর আমাকাওয়া কাজুহিকোর সঙ্গে বৈঠক করেছেন। বুধবার (২৮ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় এই দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশে জেবিআইসির একটি কার্যালয় খোলার অনুরোধ জানান, যা গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দিয়েছেন সংস্থাটির গভর্নর। বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন এবং বিভিন্ন খাতে সহযোগিতার জন্য জেবিআইসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি উল্লেখ করেন, জেবিআইসির অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলো বাংলাদেশের বর্তমান সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

বিনিয়োগের পরিবেশ নিয়ে প্রধানমন্ত্রী জানান, সরকার দেশে ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে ও দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বিদ্যমান নীতিমালায় সংস্কার ও প্রক্রিয়া সহজীকরণের কার্যকর উদ্যোগ নিয়েছে। বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টিতে বর্তমান সরকার বদ্ধপরিকর বলে তিনি পুনরুল্লেখ করেন।

আলোচনায় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। এছাড়া প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. শাকিরুল ইসলাম খান ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

জাপানে তিন খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট সময় : ০৯:৫৫:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬