ঢাকা ১০:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিশুদের চেয়ে বয়স্কদের সংখ্যা বাড়ল চীনে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোকে প্রধানমন্ত্রীর আহ্বান মিরপুরে ক্যারিবীয়দের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ফেরেননি মুশফিক গাজীপুরে বাবার মৃত্যু: পলাতক ছেলে ফোন চার্জ দিতে গিয়ে আটক মেয়াদ শেষ রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ রাকসুর, নির্বাচন নিয়ে অনিশ্চয়তা ইসরাইলের নির্বাচনে রেকর্ড ১৮টি আসন পেতে পারে আরব দলগুলো ইসরাইল নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারালেন নেতানিয়াহু, সরকার গঠনে অনিশ্চয়তা জাপানে তিন খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মাগুরায় যুবদল নেতাকে লক্ষ্য করে গুলি, জড়িতদের গ্রেপ্তারে অবরোধ হুথিদের হামলা বন্ধে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদির

শিশুদের চেয়ে বয়স্কদের সংখ্যা বাড়ল চীনে

  • আপডেট সময় : ১০:৪৩:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • / 0
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চীনের পরিবারগুলোতে প্রথমবারের মতো শিশুদের চেয়ে বয়স্ক সদস্যদের ভরণপোষণের হার ছাড়িয়ে গেছে। দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরোর হালনাগাদ তথ্যে দেখা গেছে, গত বছর কর্মক্ষম জনগোষ্ঠীর তুলনায় নির্ভরশীল প্রবীণদের অনুপাত বেড়ে ২৩ শতাংশে দাঁড়িয়েছে। অথচ একই সময় শিশুদের অনুপাত ছিল ২২ শতাংশ। বয়স্কদের এই ক্রমবর্ধমান হার সামাজিক ও রাষ্ট্রীয় অবকাঠামোয় বড় ধরনের প্রভাব ফেলছে।

পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে চীনে ৬৫ বছর বা তার বেশি বয়সী মানুষের সংখ্যা ২২ কোটি ৩০ লাখ ছাড়িয়েছে, যা মোট জনসংখ্যার প্রায় ১৬ শতাংশ। অন্যদিকে, ১৪ বছর বা তার কম বয়সী শিশুর সংখ্যা প্রায় ২১ কোটি ৩০ লাখ। গ্লোবাল টাইমসের প্রতিবেদন অনুযায়ী, মানুষের গড় আয়ু বৃদ্ধি এবং অতীতের নিম্ন জন্মহারের প্রভাবে সমাজ ধীরে ধীরে এই পরিবর্তনের দিকে ধাবিত হচ্ছে।

বিশ্লেষকরা সতর্ক করেছেন যে, বয়স্ক জনসংখ্যার এই ঊর্ধ্বগতি পেনশন ব্যবস্থা ও স্বাস্থ্যসেবার ওপর ব্যাপক চাপ সৃষ্টি করবে, যা দেশটির দীর্ঘমেয়াদী অর্থনৈতিক প্রবৃদ্ধিকে সীমিত করতে পারে। এক-সন্তান নীতি, নগরায়ণ এবং জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির কারণে চীনে জন্মহার উল্লেখযোগ্যভাবে কমেছে। সরকার জন্মহার বাড়াতে নানামুখী উদ্যোগ গ্রহণ করলেও দম্পতিদের সন্তান গ্রহণে উৎসাহিত করা চ্যালেঞ্জিং হয়ে পড়েছে। তবে এই জনমিতিক পরিবর্তনের ফলে প্রবীণদের কেন্দ্র করে নতুন এক অর্থনৈতিক বাজার ও সুযোগ তৈরির সম্ভাবনাও দেখছেন অনেকে।

নিউজটি শেয়ার করুন

শিশুদের চেয়ে বয়স্কদের সংখ্যা বাড়ল চীনে

আপডেট সময় : ১০:৪৩:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬