কঠিন প্রতিরোধ ইংল্যান্ডের
- আপডেট সময় : ১০:০১:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০১৭
- / 214
বাংলাদেশের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছেন আলেক্স হ্যালেস এবং জো রুট জুটি। জে রয় ১ রানে বিদায় নিলে বাংলাদেশের যে দারুণ সম্ভাবনা সৃষ্টি হয়েছিল, তা রুখে দিয়েছে এই জুটি। হ্যালেস ৭৫ এবং রুট ৫৭ রানে ব্যাট করছেন। ইংল্যান্ডের সংগ্রহ ২৪.২ ওভারে ১৩৬ রান। তাদেরকে করতে হবে আরো ১৭০ রান, ২৫.৪ ওভারে।
মাশরাফির শিকার হয়ে ফিরে যান জে রয়।
এর আগে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে ওপেনার তামিম ইকবালের সেঞ্চুরি ও মুশফিকুর রহিমের হাফসেঞ্চুরিতে ইংল্যান্ডের বিপক্ষে ৫০ ওভারে ৬ উইকেটে ৩০৫ রান করেছে বাংলাদেশ।
লন্ডনের কেনিংটন ওভালে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। দলীয় ৯৫ রানের মধ্যে ওপেনার সৌম্য সরকার ২৮ ও ইমরুল কায়েস ১৯ রানে করে ফিরলেও ওয়ানডে ক্যারিয়ারের নবম সেঞ্চুরি তুলে নেন তামিম। শেষ পর্যন্ত ১২টি চার ও ৩টি ছক্কায় ১৪২ বলে ১২৮ রান করেন তামিম।
তৃতীয় উইকেটে তামিমের সাথে ১৬৬ রানের জুটি গড়েন মুশফিকুর। ওয়ানডে ক্যারিয়ারের ২৫তম হাফ-সেঞ্চুরি পাওয়া ইনিংসে ৭৯ রান করেন তিনি। তার ৭২ বলের ইনিংসে ৮টি চার ছিলো।
৪৫তম ওভারের তৃতীয় ও চতুর্থ বলে দলীয় ২৬১ রানেই বিদায় নেন তামিম ও মুশফিকুর। তাদের বিদায়ের পর বাংলাদেশের স্কোরটাকে ৬ উইকেটে ৩০৫ রানে নিয়ে গেছেন পরের দিকের ব্যাটসম্যানরা।
সাকিব আল হাসান ১০ রান করে ফিরলেও সাব্বির রহমান ১৫ বলে ২৪ রান করেন। মাহমুদল্লাহ ৬ ও মোসাদ্দেক ২ রান করে অপরাজিত ছিলেন। ইংল্যান্ডের লিয়াম প্লাংকেট ৫৯ রানে ৪ উইকেট নেন।























