ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শীতের সবজির দামে নাভিশ্বাস, চড়া বাজারে দিশেহারা ক্রেতারা সিলেট-মাস্কাট রুটে ফ্লাইটের সংখ্যা বাড়াল সালামএয়ার শেরেবাংলার ১৫৩তম জন্মবার্ষিকী উপলক্ষে বরিশালে সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যু: তদন্তে তথ্য দিলেন বন্ধু সিরাজগঞ্জে মহাসড়কে মিছিল, গ্রেপ্তার ৩ জন বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার খবর নাকচ করল জাপান জাপান সফর শেষে আজ রাতে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটের শ্রমিক হাটে কাজের সন্ধানে দীর্ঘ সারি, কমেছে কাজের সুযোগ পিবিআইয়ের অভিযানে উদ্ধার সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মোটরসাইকেল নিষিদ্ধ যুবলীগের মিছিলে পুলিশি অবহেলার অভিযোগ: ৪ সদস্য ক্লোজড

সিরাজগঞ্জে মহাসড়কে মিছিল, গ্রেপ্তার ৩ জন

  • আপডেট সময় : ০২:২৯:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • / 7
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিরাজগঞ্জ মহাসড়কে পুলিশভ্যানের সামনে বিক্ষোভ মিছিলে অংশ নেওয়ার ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের আরও তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) গভীর রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ নিয়ে ওই মিছিলে অংশগ্রহণকারী মোট সাতজনকে আইনের আওতায় আনা হলো। এ নিয়ে ওই মিছিলে অংশগ্রহণকারী ৭ জন গ্রেপ্তার হলো।

গ্রেপ্তারকৃতরা হলেন— সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের একডালা গ্রামের যুবলীগ কর্মী মোহাম্মদ রবিউল ইসলাম (৩১), পৌর এলাকার কোবদাসপাড়ার যুবলীগ কর্মী আশরাফুল ইসলাম সোহাগ (২৮) এবং রানীগ্রাম মধ্যপাড়ার ছাত্রলীগ কর্মী মোহাম্মদ সাজু (১৭)। সিরাজগঞ্জ সদর থানার ওসি মো. রাকিবুল হাসান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বুধবার ভোরে মহাসড়কের ওই বিক্ষোভ মিছিলে অংশ নেওয়ার কথা স্বীকার করেছেন।

পুলিশ জানিয়েছে, আটক দুই যুবলীগ কর্মীকে বৈষম্যবিরোধী আন্দোলনে জনতা নিহতের ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া ছাত্রলীগ নেতা সাজুকে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় আসামি করে শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

সিরাজগঞ্জে মহাসড়কে মিছিল, গ্রেপ্তার ৩ জন

আপডেট সময় : ০২:২৯:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬