ঢাকা ০৪:১০ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঘূর্ণিঝড় ‘মুরাসু’: চেন্নাইয়ে ১১ ফ্লাইট বাতিল, জারি সতর্কতা রাজবাড়ীতে মানবপাচারের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড দক্ষ জনশক্তি গড়ায় প্রযুক্তিশিক্ষার ওপর জোর দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা সহায়তা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক ফ্লোরিডায় ব্যক্তিগত উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৯ আজ সোমবার ডলারের দর ১২৪ টাকা ৩০ পয়সা শ্রমিক আন্দোলনের আড়ালে অস্থিরতা বরদাস্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানের চার শর্ত মেনে চালু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল মধ্যবর্তী নির্বাচনে ভোট টানতে ইসলামবিদ্বেষ ও ষড়যন্ত্রের আশ্রয় ট্রাম্পের প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিল ‘মুরাসু’, বন্দরে ২ নম্বর সংকেত

গাজীপুরে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ: মোতায়েন ৫ প্লাটুন বিজিবি

  • আপডেট সময় : ১২:০৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • / 8
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে তৃতীয় দিনের মতো বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন পোশাক কারখানার শ্রমিকরা। রবিবার সকাল সাড়ে ৮টা নাগাদ কালিয়াকৈরের মৌচাক এলাকায় শ্রমিকরা জড়ো হয়ে অবরোধ শুরু করেন। এক পর্যায়ে রতনপুর ও সফিপুরসহ আশপাশের বিভিন্ন কারখানার শ্রমিকরা এসে আন্দোলনে অংশ নিলে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে জেলার কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা।

বিক্ষোভের মুখে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় ৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। গাজীপুরের শিল্প পুলিশ সুপার আমজাদ হোসাইন জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সদস্যরা শিল্প পুলিশের সাথে সমন্বিতভাবে কাজ করছেন। কোনাবাড়ী, সফিপুর ও কালিয়াকৈরের মতো সংবেদনশীল এলাকায় তারা দায়িত্ব পালন করছেন। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে বিজিবির সদস্য সংখ্যা আরও বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন শিল্প পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা। আপাতত ৫ প্লাটুন থাকার কথা রয়েছে। ইতোমধ্যে সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন। তবে প্রয়োজন অনুযায়ী বিজিবি মোতায়েন থাকবে।

নিউজটি শেয়ার করুন

গাজীপুরে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ: মোতায়েন ৫ প্লাটুন বিজিবি

আপডেট সময় : ১২:০৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬