ঢাকা ০১:২২ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সোশ্যাল মিডিয়ায় উসকানিমূলক প্রচার: গ্রিস থেকে বাংলাদেশি তরুণসহ ৫০ জনকে ফেরত সব বাধা পেরিয়ে সংগীতাঙ্গনে ফেরার লড়াইয়ে নুসরাত বিনতে নূর সফরে আসছেন মিয়ানমারবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত কেলি কারি বিমান বহর ও কার্গো সক্ষমতা বাড়াতে উদ্যোগী সরকার কালের সাক্ষী পুঠিয়া রাজবাড়ী ও তার ঐতিহাসিক স্থাপত্য ইরানের হুমকির মুখে সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন মার্কিন অর্থমন্ত্রী বেসেন্ট নেতানিয়াহুর বিতর্কিত আইন বাতিলের তোড়জোড় শুরু করলেন গাদি আইজেনকোট সুন্দরবনের পাশে বালুমহাল ইজারার উদ্যোগ, বাড়ছে ক্ষতির শঙ্কা তুরস্কে এরদোয়ানের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ডিসেম্বরেই চালু হচ্ছে ভিয়েতনামের লং থান আন্তর্জাতিক বিমানবন্দর

সোশ্যাল মিডিয়ায় উসকানিমূলক প্রচার: গ্রিস থেকে বাংলাদেশি তরুণসহ ৫০ জনকে ফেরত

  • আপডেট সময় : ০১:২০:৪২ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • / 0
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইউরোপের দেশ গ্রিস থেকে অবৈধভাবে অবস্থান করা ২৭ বছর বয়সী এক বাংলাদেশি তরুণকে জোরপূর্বক ফেরত পাঠানো হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর ভিডিও প্রচার করে বাংলাদেশিদের অবৈধভাবে গ্রিসে প্রবেশের আহ্বান জানানোর দায়ে দেশটির প্রশাসন এই কঠোর পদক্ষেপ গ্রহণ করে।

এথেন্স থেকে একটি চার্টার্ড ফ্লাইটে ওই তরুণসহ মোট ৫০ জন বাংলাদেশিকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। জানা গেছে, তাকে অপসারণের প্রশাসনিক প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর এথেন্স থেকে একটি চার্টার্ড ফ্লাইটে আরও ৫০ জন বাংলাদেশি নাগরিকের সঙ্গে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

তবে ওই তরুণের নাম বা বাকি ৫০ জনের ফেরত পাঠানোর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে গ্রিক গণমাধ্যম প্রোটো থেমার প্রতিবেদনে বিস্তারিত প্রকাশ করা হয়নি। এছড়া বাকি ৫০ বাংলাদেশিকে কেন ফেরত পাঠানো হয়েছে, সে বিষয়ে প্রতিবেদনে আলাদা করে কিছু বলা হয়নি। গ্রিক গণমাধ্যমের তথ্যমতে, অভিবাসন খাতে সক্রিয় একটি বেসরকারি সংস্থা (এনজিও) ওই তরুণের আইনি সহায়তায় এগিয়ে এসেছিল।

ঘটনার সূত্রপাত গত জুনের শেষ দিকে, যখন নাফপ্লিও শহরে অবস্থানকালে ওই তরুণ সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওতে তিনি দাবি করেন, গ্রিসে কাজের প্রচুর সুযোগ রয়েছে এবং বৈধ নথিপত্র ছাড়া থাকলেও পুলিশ কাউকে তল্লাশি করবে না। তার এই বক্তব্য দেশটির অভিবাসন নীতি নিয়ে ভুল বার্তা ছড়িয়ে দেয় বলে অভিযোগ ওঠে। গ্রিসের অভিবাসন ও আশ্রয় বিষয়ক মন্ত্রী থানোস প্লেভরিস জানান, এ ধরনের প্রচার মানবপাচারকারী চক্রগুলোকে উৎসাহিত করতে পারে। গ্রিসের অভিবাসন ও আশ্রয় মন্ত্রণালয়ের জন্য এই সিদ্ধান্তটি বিশেষ তাৎপর্যপূর্ণ।

ভিডিওটি নজরে আসার পর হেলেনিক পুলিশ ওই তরুণের বিরুদ্ধে মামলা দায়ের করে এবং গত ২৬ জুন আনুষ্ঠানিকভাবে তার বসবাসের অনুমতি বা রেসিডেন্স পারমিট বাতিল করা হয়। এরপর তাকে বিতাড়িত করার প্রশাসনিক প্রক্রিয়া শুরু হয়। ওই তরুণ গ্রিসে অবস্থানের জন্য পরপর তিনবার আন্তর্জাতিক আশ্রয়ের আবেদন করলেও তা বারবার প্রত্যাখ্যান করে কর্তৃপক্ষ। যদিও একটি এনজিওর আইনজীবীরা আইনি লড়াইয়ের মাধ্যমে তাকে দেশটিতে রাখার চেষ্টা চালিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত প্রশাসন তাকে ফেরত পাঠানোর সিদ্ধান্তেই অটল থাকে। খবরে বলা হয়, পুলিশের তল্লাশি বা নির্বাসনের ভয় নেই—এমন আশ্বাস দিয়ে ভিডিও তৈরি করা ওই তরুণের তিনটি আশ্রয়ের আবেদন পরপর প্রত্যাখ্যানের পর শেষ পর্যন্ত বিতাড়িত করা হলো। তার টানা তিনবার করা আন্তর্জাতিক আশ্রয়ের আবেদন বা অ্যাসাইলামের আবেদন আইনিভাবে নিষ্পত্তি হওয়ার পর এই চূড়ান্ত পদক্ষেপ নেয় প্রশাসন। নাফপ্লিওর এই ঘটনাটি সরকারের কঠোর অভিবাসন নীতিরই অংশ, যার লক্ষ্য হলো দ্রুত আবেদন নিষ্পত্তি করা এবং অপব্যবহার রোধ করে বিতাড়নের সংখ্যা বাড়ানো।

গ্রিসের অভিবাসন ও আশ্রয় মন্ত্রণালয় এই ঘটনাকে তাদের কঠোর নীতির একটি উদাহরণ হিসেবে দেখছে। মন্ত্রী থানোস প্লেভরিসের মতে, আইনি শর্ত পূরণ করতে ব্যর্থ হলে কোনো বিদেশি নাগরিককে আর গ্রিসে থাকতে দেওয়া হবে না। মন্ত্রণালয় মনে করে, বারবার আশ্রয়ের আবেদন জমা দেওয়া মূলত দেশে থাকার মেয়াদ বাড়ানোর একটি কৌশল, যা তারা সফলভাবে মোকাবিলা করতে সক্ষম।

সরকারি তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথমার্ধে গ্রিস থেকে মোট ২ হাজার ৬৩৮ জন অভিবাসীকে ফেরত পাঠানো হয়েছে। এই সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ২০ শতাংশ বেশি। বিশেষ করে বাধ্যতামূলক বা জোরপূর্বক বিতাড়নের হার গত বছরের চেয়ে ৪১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অবৈধ অভিবাসন রোধে গ্রিস সরকার এখন নিজ নিজ দেশের সঙ্গে প্রত্যাবর্তন সংক্রান্ত দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করছে, যাতে আন্তর্জাতিক নিয়ম মেনে দ্রুত অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানো যায়। সংগৃহীত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথমার্ধে গ্রিস থেকে মোট ২,৬৩৮ জন অভিবাসীকে ফেরত পাঠানো হয়েছে, যা ২০২৫ সালের একই সময়ের (২,২০৭ জন) তুলনায় ২০ শতাংশ বেশি।

নিউজটি শেয়ার করুন

সোশ্যাল মিডিয়ায় উসকানিমূলক প্রচার: গ্রিস থেকে বাংলাদেশি তরুণসহ ৫০ জনকে ফেরত

আপডেট সময় : ০১:২০:৪২ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬