ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্রীমঙ্গলে সমন্বয়ক হাসিবের ওপর হামলা, হামলাকারী শনাক্ত জজের ভাই পরিচয়ে শিক্ষকের চেয়ার দখল, ভয়ে তটস্থ স্কুল পরীক্ষায় ভালো ফল করায় ছেলেকে কোটি টাকার বিএমডব্লিউ উপহার দিলেন বাবা পার্বত্য অঞ্চলে ৫ বছরে ৩১৬ জন নিহত: স্বরাষ্ট্রমন্ত্রী কঠিন সময়ে ধৈর্য ও নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা কুবি শিক্ষার্থী ও তার মা হত্যায় কবিরাজের মৃত্যুদণ্ড শূন্য অভিবাসন ব্যয়ে ডিসেম্বরে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী ভারতে মুসলিম ও খ্রিষ্টানদের লক্ষ্য করে বাড়ছে বিদ্বেষমূলক প্রচার বেসরকারি স্কুলে ভর্তি নীতিমালা ২০২৭: ফি ও পরীক্ষার নতুন নিয়ম ২০২৭ শিক্ষাবর্ষে বেসরকারি স্কুলে ভর্তি নীতিমালা জারি

শ্রীমঙ্গলে সমন্বয়ক হাসিবের ওপর হামলা, হামলাকারী শনাক্ত

  • আপডেট সময় : ০৭:৩৫:৩১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • / 0
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর চাপাতি দিয়ে হামলার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১২টার দিকে শ্রীমঙ্গলের রাধানগর এলাকায় বালিশিরা রিসোর্টের সামনে এই হামলার ঘটনাটি ঘটে। এতে হাসিবের বাঁ হাতে মারাত্মক জখম হয়েছে। হামলাকারী শ্রীমঙ্গল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ। সেখান থেকে তিনি আবার শ্রীমঙ্গলে আসবেন। এরপর তাঁরা কোথায় গেছেন, তা জানা নেই বলে জানান ওই কর্মচারী।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, তিন দিন আগে স্ত্রী পরিচয় দেওয়া এক তরুণীকে নিয়ে হাসিব বালিশিরা রিসোর্টে উঠেছিলেন এবং মঙ্গলবার তাদের চেকআউট করার কথা ছিল। রিসোর্ট থেকে বের হওয়ার পরই হামলার শিকার হন তিনি। এ বিষয়ে রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক পারভেজ কামাল পাশা জানান, রিসোর্টের ব্যবস্থাপক ইয়াসির আরাফাত স্বপন সার্বিক বিষয়টি দেখাশোনা করেন। ঘটনার পর পুলিশ, গোয়েন্দা সংস্থা ও ডিবি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু করেছে।

হামলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায় অটোরিকশায় হাসিব ও ওই তরুণী যাওয়ার সময় হামলাকারী ব্যক্তি তাদের পথরোধ করেন। এরপর অটোরিকশা থামিয়ে হাসিবের সাথে কুশল বিনিময়ের অভিনয় করে হুট করেই তিনি চাপাতি দিয়ে আক্রমণ করেন। হাসিব অটোরিকশা থেকে নেমে দৌড়ে রিসোর্টের দিকে পালিয়ে গিয়ে প্রাণ বাঁচান। রিসোর্টের কর্মীরা প্রাথমিকভাবে হাসিবের হাতে ব্যান্ডেজ লাগিয়ে রক্তপাত বন্ধের চেষ্টা করেন এবং পরে তিনি অটোরিকশা নিয়ে রেলস্টেশনের উদ্দেশ্যে চলে যান। পরে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন তিনি। ভিডিওতে দেখা যায়, দুপুরে রিসোর্টের সামনের সড়কে ব্যাটারিচালিত অটোরিকশায় করে যাচ্ছিলেন হাসিব আল ইসলাম ও এক তরুণী। এ সময় ভিডিও ধারণকারী ব্যক্তি হাসিবকে উদ্দেশ করে গালাগাল করেন। কিছু দূর যাওয়ার পর এক ব্যক্তি চাপাতি নিয়ে তাঁদের ওপর হামলা চালান।

সিলেট বিভাগীয় ছাত্রশক্তির সহ-সাংগঠনিক সম্পাদক সিদ্দিকী আবু লালা এবং এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক প্রীতম দাস নিশ্চিত করেছেন যে, হামলায় আহত হাসিব বর্তমানে ট্রেনে কুমিল্লার দিকে যাচ্ছেন। প্রীতম দাস আরও জানান, হাসিবের সঙ্গে থাকা ওই তরুণী তাঁর স্ত্রী। তিনি জানান, হাসিব ফিরে এলে শ্রীমঙ্গল থানায় মামলা দায়েরসহ পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

জাতীয় ছাত্রশক্তির সাবেক সভাপতি জাহিদ আহসান এ হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, চাপাতির কোপে হাসিবের হাত জখম হলেও তিনি বর্তমানে নিরাপদ আছেন। নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের এই সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে মন্তব্য করেন তিনি। জাহিদ আহসান জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং এই ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এদিকে, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুন জানান, ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ রিসোর্টে পাঠানো হয়েছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

হামলাকারী হাবিবুর রহমানের পরিচয় নিশ্চিত হওয়ার পর তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

ট্যুরিস্ট পুলিশ শ্রীমঙ্গল জোনের ইনচার্জ কামরুল হোসেন চৌধুরী জানিয়েছেন, এখন পর্যন্ত ভুক্তভোগীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক অভিযোগ পাওয়া যায়নি, তবে অভিযোগ দাখিল হলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হাসিবের মোবাইল ফোন বন্ধ থাকায় এ বিষয়ে তাঁর সরাসরি বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন

শ্রীমঙ্গলে সমন্বয়ক হাসিবের ওপর হামলা, হামলাকারী শনাক্ত

আপডেট সময় : ০৭:৩৫:৩১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬