ঢাকা ১০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মিস ইউনিভার্স ২০২৬: বাংলাদেশের হয়ে মঞ্চে সামিরা খান মাহি কাতারের সঙ্গে তুরস্কের নতুন প্রতিরক্ষা চুক্তি সই বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: জয়সওয়াল শেখ হাসিনাকে ফেরত পাঠানোয় ভারতের সাড়া মিলল না জয়পুরহাটে কোকো স্মৃতি সংসদ ফুটবল টুর্নামেন্টে গাইবান্ধার জয় মোবাইল কোর্ট পরিচালনায় প্রতিটি জেলায় মিডিয়া সেল গঠনের নির্দেশ ১৮ ঘণ্টা পরও কাটেনি মাইক্রোসফট সেবার বিপর্যয় শেখ হাসিনাকে সামরিক বিমানে ফেরাতে চায় ভারত, রয়েছে দুই শর্ত রাষ্ট্রপতি: আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি প্রধানমন্ত্রীর জাপান ফেরত বিমানে পাঁচ ত্রুটি, তদন্তে চাঞ্চল্যকর তথ্য

মিস ইউনিভার্স ২০২৬: বাংলাদেশের হয়ে মঞ্চে সামিরা খান মাহি

  • আপডেট সময় : ১০:৩০:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • / 0
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মডেল ও অভিনেত্রী সামিরা খান মাহি ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’-এর খেতাব অর্জন করেছেন। এই সাফল্যের সূত্র ধরে তিনি বিশ্বের সবচেয়ে বড় সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স ২০২৬’-এর ৭৫তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। ক্যারিবীয় অঞ্চলের পুয়ের্তো রিকোতে আয়োজিত এই আসরে ইতোমধ্যে মাহিকে কাজাখস্তান, লাটভিয়া, কঙ্গো, পাকিস্তান, কিউবা, ঘানা, আর্জেন্টিনা ও সুইডেনের প্রতিযোগীদের সঙ্গে দেখা গেছে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে। এই অর্জনের মধ্য দিয়ে ‘মিস ইউনিভার্স ২০২৬’ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন তিনি। এবার বসছে প্রতিযোগিতাটির ৭৫তম আসর। বিশেষ এই আয়োজনের মঞ্চ বসেছে ক্যারিবীয় দ্বীপাঞ্চল পুয়ের্তো রিকোতে।

আন্তর্জাতিক এই অঙ্গনে পা রাখা মাহি সম্পর্কে জানা ৫টি তথ্য হলো

১. মাহির প্রকৃত নাম ফারজানা ইয়াসমিন কলি। কর্মজীবনের প্রয়োজনে সামিরা নাম এবং ডাকনাম মাহি যুক্ত করে তিনি শোবিজে নিজের পরিচিতি গড়ে তোলেন।

২. বিনোদন জগতে তার পথচলা শুরু হয় প্রায় এক যুগ আগে। ২০১৪ সালে ‘রঙ আরটিভি ২০-২০ কালারস মডেল সার্চ’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হওয়ার মাধ্যমে তিনি মডেলিংয়ে নিজের অবস্থান তৈরি করেন।

৩. পারিবারিক পরিচিতিতে মাহি তিন বোন ও এক ভাইয়ের মধ্যে তৃতীয়। সিলেট শহরের আম্বরখানায় বেড়ে ওঠা এই তারকার বাবা ছিলেন সরকারি কর্মকর্তা এবং মা গৃহিণী।

৪. অভিনয়ের ক্ষেত্রে তিনি নিয়মিত হন ২০২১ সালের শেষের দিকে। ‘গার্লস স্কোয়াড’ নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে দারুণ পরিচিতি পান তিনি।

৫. ক্যারিয়ারের দীর্ঘ পথচলায় ২০২৫ সাল পর্যন্ত তার অভিনীত নাটকের সংখ্যা ১২০টিরও বেশি। দীর্ঘদিনের অভিনয় ও মডেলিংয়ের অভিজ্ঞতাকে সঙ্গী করেই এবার তিনি বৈশ্বিক মঞ্চে বাংলাদেশের পতাকাবাহী হিসেবে অংশ নিচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

মিস ইউনিভার্স ২০২৬: বাংলাদেশের হয়ে মঞ্চে সামিরা খান মাহি

আপডেট সময় : ১০:৩০:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬