শিক্ষামন্ত্রী: বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা সরকারের
- আপডেট সময় : ০৬:৪৫:২১ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
- / 10
শিক্ষা খাতে বড় ধরনের বিনিয়োগের পরিকল্পনা করেছে সরকার। বিশেষ করে বিজ্ঞান, উদ্ভাবন, গবেষণা এবং উন্নয়ন খাতের আধুনিকায়নে সরকারি এই উদ্যোগ কার্যকর করতে সংশ্লিষ্ট গবেষণা প্রতিষ্ঠান ও সংগঠনগুলোকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, মানবসম্পদকে কেবল অদৃশ্য সম্পদ হিসেবে না রেখে উৎপাদনশীল ও দৃশ্যমান সম্পদে রূপান্তর করাই সরকারের লক্ষ্য। দেশে গবেষণা ও উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্পের কাজ চলছে।
শনিবার (১৪ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বাংলাদেশ রসায়ন সমিতি আয়োজিত ‘কেমিক্যাল ইনোভেশন ফর ফিউচার চ্যালেঞ্জ’ শীর্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। অনুষ্ঠানে তিনি জানান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর অধীনে পরিচালিত হিট প্রকল্পে বর্তমানে প্রায় ৫ হাজার কোটি টাকা বরাদ্দ রয়েছে। গবেষণার মান উন্নয়ন ও প্রযুক্তির প্রসারে সরকার এই বিনিয়োগের ক্ষেত্র আরও প্রসারিত করতে আগ্রহী।
কারিগরি শিক্ষার ওপর গুরুত্বারোপ করে শিক্ষামন্ত্রী জানান, দেশের শিক্ষার্থীদের আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতা করার সক্ষমতা রয়েছে। বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৩ জন বিজ্ঞানীর নাম উঠে আসার প্রসঙ্গটি তিনি গর্বের সঙ্গে উল্লেখ করেন। এছাড়া পাটের বহুমুখী ব্যবহারের ওপর জোর দিয়ে তিনি বলেন, পাটের আঁশ দিয়ে নতুন পণ্য উদ্ভাবনে গবেষণা বাড়ানো প্রয়োজন। পরিবেশবান্ধব পচনশীল ব্যাগের ব্যবহার বাড়াতে সরকার তৎপর। ২০২৭ সাল থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পোশাক দেওয়া হবে এবং বই-খাতা বহনের জন্য পাটের ব্যাগের ব্যবহার নিশ্চিত করার পরিকল্পনাও সরকারের রয়েছে। এ কারণে কারিগরি শিক্ষায় বিনিয়োগ বাড়ানোর ওপরও গুরুত্ব দিচ্ছে সরকার। অথচ এ সম্পদের বহুমুখী ব্যবহার ও পাটজাত পণ্যের বৈচিত্র্য বাড়াতে বাংলাদেশ প্রত্যাশিত অগ্রগতি অর্জন করতে পারেনি। এছাড়া এক বা দুটি বিষয়ে অকৃতকার্যদের পুনঃপরীক্ষাও শীঘ্রই অনুষ্ঠিত হবে।
এসএসসি পরীক্ষার ফল নিয়ে কথা বলতে গিয়ে শিক্ষামন্ত্রী জানান, এবার পাসের হার ৫২ শতাংশ যা প্রত্যাশিত ছিল না। ফলাফল পুনর্নিরীক্ষণে প্রায় ৪৫ হাজার শিক্ষার্থীর গ্রেড পরিবর্তনের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে অকৃতকার্য হওয়া প্রায় ৫ হাজার শিক্ষার্থী পাস করেছে এবং ৩ হাজার ৭৯০ জনের জিপিএ বেড়েছে। এই অনিয়ম ও ত্রুটিগুলোর কারণ অনুসন্ধানে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি এক বা দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের জন্য খুব দ্রুত পুনঃপরীক্ষার ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। সম্প্রতি এসএসসি পরীক্ষার ফলাফলের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এবার পরীক্ষায় পাসের হার ৫২ শতাংশ। এ অবস্থায় উত্তরপত্র পুনর্নিরীক্ষণে এখন পর্যন্ত প্রায় ৪৫ হাজার শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে।
উচ্চশিক্ষার সুযোগ নিয়ে শিক্ষার্থীদের উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, দেশে ৫৭টি সরকারি ও ১১৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। যেখানে প্রায় ১৫ লাখ আসনের বিপরীতে মোট পাস করা শিক্ষার্থীর সংখ্যা মাত্র সাড়ে পাঁচ লাখ। তাই উচ্চশিক্ষার সুযোগ পর্যাপ্ত রয়েছে। ফলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে অতিরিক্ত উদ্বিগ্ন হওয়ার কারণ নেই।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন। বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির সভাপতি ড. মো. এমরান কাইয়ূমের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সোসাইটির সাধারণ সম্পাদক ড. এ কে এম লুৎফর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আলমোজাদ্দেদী আলফেছানী এবং রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জয়নাল আবেদিন সিদ্দিক।

























