ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র শুক্রবার ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় আকভান মিরপুরে রাজধানী পরিবহনের বাসে অগ্নিসংযোগ, আটক ২ পাকিস্তানের পেসারদের তোপে ৯৮ রানে অলআউট শ্রীলঙ্কা জিগাতলায় কিশোর নিহতের মামলায় সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড কিশোর আব্দুল মোতালিব মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে খামারিদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ ও ওষুধ দিল সিন্দুকছড়ি সেনা জোন শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করলেন ড. ওসমান ফারুক দাউদকান্দিতে হত্যাচেষ্টা মামলায় দুই নেতার জামিন আবেদন নামঞ্জুর ইউরোপ ও বৃটেনে হামলার আশঙ্কায় মার্কিন নাগরিকদের সতর্কবার্তা

জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র

  • আপডেট সময় : ০৮:৫০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • / 0
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে এক ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। মঙ্গলবার বিকাল ৩টা ১৬ মিনিটে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের উপস্থিতিতে কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে প্রথমবারের মতো ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে সরবরাহ শুরু হয়েছে। প্রকল্পের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক তথ্য কর্মকর্তা সৈকত আহমেদ একে কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন ও গ্রিড সংযোগের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাইলফলক হিসেবে অভিহিত করেছেন।

নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী, প্রাথমিক এই পরীক্ষামূলক সংযোগের আওতায় উৎপাদিত বিদ্যুৎ প্রায় ৮ থেকে ১০ ঘণ্টা গ্রিডে সরবরাহ করা হবে। এ সময় বিদ্যুৎ কেন্দ্রের টারবাইন ও জেনারেটরের স্থিতিশীলতা এবং গ্রিডের সঙ্গে সমন্বিত কার্যক্রমের কার্যকারিতা পর্যবেক্ষণ করা হবে। এরপর বিভিন্ন কারিগরি পরীক্ষার প্রয়োজনে কেন্দ্রটিকে সাময়িকভাবে গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে। প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর পুনরায় ৪ থেকে ৬ ঘণ্টার জন্য বিদ্যুৎ সরবরাহ চালু করে আরও প্রয়োজনীয় পরিচালন সংক্রান্ত পরীক্ষা চালানো হবে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, সব কারিগরি পরীক্ষার ফলাফল সন্তোষজনক হলে পরবর্তী ধাপে ট্রায়াল অপারেশনের জন্য বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) অনুমোদন নেওয়া হবে। বায়েরার সবুজ সংকেত পেলে আগামী ২১ নভেম্বর নাগাদ নিয়মিতভাবে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে যুক্ত হতে পারে। তবে রাশিয়ান ঠিকাদারের সাথে চুক্তি অনুযায়ী, ১০ মাসের ট্রায়াল অপারেশন সম্পন্ন হওয়ার পরই প্রথম ইউনিট থেকে স্থায়ীভাবে পূর্ণ ক্ষমতায় বাণিজ্যিক বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। পূর্ণ সক্ষমতা অর্থাৎ ১ হাজার ২০০ মেগাওয়াটে পৌঁছাতে প্রায় ৫ থেকে ৬ মাস সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এটি মূলত গ্রিড সংযোগের প্রাথমিক প্রক্রিয়া বা ফার্স্ট গ্রিড কানেকশন, যার মাধ্যমে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মানদণ্ড মেনে ধাপে ধাপে উৎপাদন সক্ষমতা বাড়ানো হবে। উল্লেখ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিটের প্রতিটির উৎপাদন ক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই কেন্দ্রটি দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণ ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

নিউজটি শেয়ার করুন

জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র

আপডেট সময় : ০৮:৫০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬