লালমনিরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমান, দিনব্যাপী নানা উন্নয়ন কর্মসূচিতে অংশগ্রহণ
- আপডেট সময় : ১২:৩৩:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
- / 6
উত্তরের সীমান্তঘেঁষা জেলা লালমনিরহাটে এক দিনের সরকারি সফরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে যাত্রা শুরু করেন তিনি। সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রী লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণ করেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে লালমনিরহাটের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।
সফরের শুরুতে প্রধানমন্ত্রী বাংলাদেশ অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের আয়োজনে প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। একইসঙ্গে তিনি বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাস ঘুরে দেখবেন। এরপর লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগরে পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি। এই এলাকায় স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করারও কথা রয়েছে তার।
সার্কিট হাউসে বিরতির পর প্রধানমন্ত্রী জেলা কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেবেন। শিক্ষা, প্রযুক্তি ও স্থানীয় উন্নয়নের বিভিন্ন কর্মসূচি শেষে বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ প্রধানমন্ত্রীর হেলিকপ্টারযোগে ঢাকায় ফেরার কথা রয়েছে।

























