ঢাকা ০৩:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইরানের সঙ্গে স্থায়ী চুক্তিতে আগ্রহী ডোনাল্ড ট্রাম্প ভারতে সামরিক ঘাঁটিতে গুপ্তচরবৃত্তির অভিযোগে বাংলাদেশি যুবক গ্রেপ্তার পাবনায় শিশু পার্কে ধূমপান করায় ৩ যুবকের জরিমানা ২০৩২ সালের মধ্যে রাইকার্স আইল্যান্ড কারাগার বন্ধের ঘোষণা দিলেন মেয়র মামদানি দেশে হাম ও ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু পিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তিতে নেই রিজওয়ান, মাসুদ ও সাইম তাবেদার রাষ্ট্র করার সাহস কেউ পাবে না: প্রধানমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের সম্মানজনক মজুরি ও ৯ দফা দাবি জানাল ঐক্য পরিষদ যথাযথ মর্যাদায় দেশজুড়ে উদযাপিত হলো সশস্ত্র বাহিনী দিবস অ্যাসিডিটি বাড়াতে পারে আপনার দৈনন্দিন সাত অভ্যাস

এ কেমন অ্যাকশন: সিনেমা নাই

  • আপডেট সময় : ০৪:১৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • / 5
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রায় দুই দশক ধরে ঢাকাই চলচ্চিত্র শিল্প চরম দুর্দিনের মধ্য দিয়ে যাচ্ছে। একদিকে সিনেমা নির্মাণ কমেছে, অন্যদিকে বন্ধ হয়ে গেছে অনেক প্রেক্ষাগৃহ। বর্তমান যুগে ফেসবুক রিলস, ইউটিউব শর্টস বা টিকটকের মতো প্ল্যাটফর্মের ১০, ২০ কিংবা ৩০ সেকেন্ডের কনটেন্টের ভিড়ে দীর্ঘ চলচ্চিত্র নির্মাণের আবেদন আগের মতো নেই। প্রযুক্তি পরিবর্তনের সাথে সাথে সিনেপ্লেক্স বা মাল্টিপ্লেক্সের ধারণা জনপ্রিয় হলেও সামগ্রিক শিল্পে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। একক হলের বদলে আধুনিক প্রযুক্তির যে সিনেপ্লেক্স বা মাল্টিপ্লেক্স—এগুলো যে দেশজুড়ে ছড়িয়ে পড়েছে, তেমনটিও নয়। নতুন নতুন প্রযুক্তির বিকাশে মূলত মার খেয়ে যাচ্ছে বড়পর্দার সিনেমা। কারণ, অনলাইন দুনিয়ার প্রসারে হাতের মুঠোয় থাকা ফোনেই বিনোদনের অনেক কিছু পেয়ে যাচ্ছে দর্শক। ফেসবুকের রিল, ইউটিউবের শর্টস, টিকটক কনটেন্ট—যেখানে অনেক কিছু ১০, ২০, ৩০ সেকেন্ডে শেষ হয়ে যাচ্ছে। এতে করে দু-তিন ঘণ্টার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র আস্বাদনের অভ্যাস কমে যাচ্ছে। এর পরও ভালো চলচ্চিত্র দর্শককে হলে ফেরাতে পারে। বছরে এক-দুটি ঢাকাই চলচ্চিত্রই কিন্তু সেই প্রমাণ রাখছে। চলচ্চিত্রের শুটিং শুরুর যে নির্দেশনা বা কাউন্টডাউন—‘জিরো, ওয়ান, টু, থ্রি, ক্যামেরা, অ্যাকশন’—সেই আওয়াজ কমে এলেও সিনেপাড়ার লোকজন অন্য সব বিষয় নিয়ে অ্যাকশন-রিঅ্যাকশনে খুব ব্যস্ত আজকাল। যাকে সোজা বাংলায় আমরা বলতে পারি, পাল্টাপাল্টি। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন বা এফডিসিতেই মিলছে তার মোক্ষম সব নমুনা। রাজধানীর কারওয়ান বাজারে এই স্থানটি একদা শুটিংয়ে দিনরাত ব্যস্ত থাকত। যেখানে বিষয় চলচ্চিত্র নয়, জাতীয় রাজনীতির যে মেরুকরণ, তারই চর্চা।

চলমান এই পরিস্থিতির মধ্যেই এফডিসিতে গত ১৫ নভেম্বর রোববার দেখা দেয় এক উত্তেজনাকর পরিস্থিতি। সেখানে শিল্পী সমিতির নেতা হেলাল খান, জয় চৌধুরী ও ডি এ তায়েবকে ঘিরে তৈরি হয় উত্তেজনা। ডি এ তায়েব শিল্পী সমিতির সহসভাপতি হিসেবে বিষয়টি নিয়ে কঠোর অবস্থান নিয়েছেন। তিনি জোর দিয়ে বলেছেন, শিল্পী সমিতি একটি অরাজনৈতিক সংগঠন এবং এটিকে রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করার সুযোগ নেই। তবে সংগঠনের অভ্যন্তরে ও বাইরে বিভিন্ন শিল্পীর পরস্পরবিরোধী মন্তব্যে দ্বন্দ্ব স্পষ্ট হয়ে উঠছে। তবে গত কয়েক বছর ধরেই দলাদলি, রাজনীতি, নির্বাচন ঘিরে উত্তেজনা থাকে সেখানে।

সিনেমার বাইরে শিল্পীদের ব্যক্তিগত ও রাজনৈতিক অবস্থানের বিষয়টিও বারবার সামনে আসছে। এর আগে গত বছর চিত্রনায়িকা পরীমনি সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করেছিলেন, ‘এখন ৬ মাস আওয়ামী লীগ, ৬ মাস বিএনপি।’ এই মন্তব্য সেই সময়ে বেশ আলোচনার জন্ম দিয়েছিল। এছাড়া অপু বিশ্বাস সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়ে অন্য এক নায়িকার সমালোচনা করে বলেছেন, ‘যার ২৫টি সিনেমার মধ্যে ২০টিই ফ্লপ, মাত্র ৫টি আন্ডার প্রোডাকশনে, সেই মানুষটি আমার সমান্তরালে এসে আমাকে নিয়ে মন্তব্য করার সাহস পায় কীভাবে?’ এমন সব ব্যক্তিগত আক্রমণ ও পাল্টা আক্রমণ চলচ্চিত্র অঙ্গনের পরিবেশকে আরও ঘোলাটে করে তুলছে। গত বছরও নাকি তাকে লক্ষ্য করে পরীমনি ফেসবুকে লিখেছিলেন, ‘এখন ৬ মাস আওয়ামী লীগ, ৬ মাস বিএনপি। বিএনপি সরকারের পক্ষে আর আওয়ামী লীগের বিরুদ্ধে আয়োজিত হয় মানববন্ধন।

এদিকে, এসব সংকটের মাঝেও ব্যক্তিগত আইনি ঝামেলা পিছু ছাড়ছে না অনেকের। ডি এ তায়েবকে এর আগে বোট ক্লাবের একটি পুরোনো হত্যাচেষ্টা মামলায় আদালতের দ্বারস্থ হতে হয়েছিল জামিন পাওয়ার উদ্দেশ্যে। এমন সব আইনি জটিলতা আর পেশাদারিত্বের সংকটে বড়পর্দা তার গ্ল্যামার হারিয়ে ফেলছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলছেন চলচ্চিত্র বোদ্ধারা।

তবে এরই মাঝে আশার কথা শুনিয়েছেন কেউ কেউ। রাশিয়ার গেরাসিমভ ইনস্টিটিউট অব সিনেমাটোগ্রাফি (ভিজিআইকে) আয়োজিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪৬তম আসরে বাংলাদেশের একটি সিনেমা অংশ নিচ্ছে। এটি নিয়ে উচ্ছ্বসিত নির্মাতা জানিয়েছেন, বিশ্বের প্রথম ফিল্ম স্কুল ভিজিআইকেতে তার ‘নিশি’ ছবিটি ৪০টি দেশের সিনেমার সাথে প্রতিযোগিতায় অংশ নেবে। বিশ্বমঞ্চে বাংলাদেশের সিনেমার এই প্রতিনিধিত্ব বর্তমান হতাশার মধ্যেও শিল্পের টিকে থাকার লড়াইয়ের একটি ইতিবাচক দিক হিসেবে দেখছেন অনেকে। তবে অধুনা আমাদের চিত্রজগতের নায়ক-নায়িকা, নির্মাতা, কুশলী—সিনেমা ছাড়াই নানা নাটকীয় কাণ্ডে জড়িয়ে পড়ছেন।

নিউজটি শেয়ার করুন

এ কেমন অ্যাকশন: সিনেমা নাই

আপডেট সময় : ০৪:১৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬