ফ্যাসিবাদমুক্ত দেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে গড়তে বদ্ধপরিকর সরকার: তারেক
- আপডেট সময় : ১১:১৫:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
- / 4
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার দৃঢ় প্রতিজ্ঞ। শনিবার ঢাকা সেনানিবাসের মাল্টিপারপাস হলে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান এ কথা জানান।
মুক্তিযোদ্ধাদের অবদানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধে বীরোচিত ভূমিকা পালন করে বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম ও বীর প্রতীক উপাধি অর্জন করা বড় একটি অর্জন। তবে সব ছাপিয়ে স্বাধীনতার জন্য লড়াই করে বিজয়ী হওয়ার গৌরব এক জীবনে সবার পক্ষে পাওয়া সম্ভব হয় না, যা বীর মুক্তিযোদ্ধাদের অনন্য উচ্চতায় নিয়ে গেছে। অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধাদের উদ্দেশে তিনি বলেন, আপনারা যারা সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন কিংবা যাদের পরিবারে শহীদ রয়েছেন, তারা সবাই এই গৌরবের অংশীদার। আপনাদের বীরোচিত অভিনন্দন জানাই। লাখো মানুষের ত্যাগ, মা-বোনের সম্ভ্রম এবং অগণিত মানুষের রক্ত ও আর্তনাদের বিনিময়েই আজকের এই স্বাধীন বাংলাদেশ। লাখো মানুষের প্রাণের বিনিময়ে অসংখ্য মা বোনের সন্তান সম্ভ্রমের বিনিময়ে, অনেক আহত মানুষের আর্তনাদ কিংবা পঙ্গুত্বের বিনিময়ে আজ আমাদের এই স্বাধীন বাংলাদেশ।’। বীরমুক্তিযোদ্ধারা সে কারণেই অনন্য ও অসাধারণ।’।
নিজেকে একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে গর্বিত উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, যেকোনো অর্জনে তিনি নিজেও আন্দোলিত বোধ করেন। তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক মেজর জিয়াউর রহমান নিজেও সশস্ত্র বাহিনীর গর্বিত সদস্য ছিলেন, যা পুরো বাহিনীর জন্য সম্মানের বিষয়।
মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিএনপি সরকারের অবদানের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, জনগণের রায়ে বিএনপি যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, তখনই তারা মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিভিন্ন ইতিবাচক পদক্ষেপ নিয়েছে। ২০০১ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ‘মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়’ প্রতিষ্ঠা করেছিলেন এবং ২০০২ সালে ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন’ প্রণয়ন করা হয়েছিল, যা ছিল তৎকালীন সময়ের অত্যন্ত সময়োপযোগী সিদ্ধান্ত। মুক্তিযুদ্ধের গৌরবগাঁথা সমুন্নত রাখা এবং মুক্তিযোদ্ধাদের কল্যাণ নিশ্চিত রাখতে, ২০০১ সালে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়া দেশে ‘মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়’ প্রতিষ্ঠা করেছিলেন।
পরিশেষে তারেক রহমান বলেন, সশস্ত্র বাহিনী দিবসের এই দিনে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার ও দেশবাসীর কাছে আমরা দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। মুক্তিযোদ্ধারা সাহসের সঙ্গে যে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করে গেছেন, সেই দেশটিকে ফ্যাসিবাদমুক্ত করে বিশ্বমঞ্চে একটি আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য।

























