ঢাকা ১১:০৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম মির্জা আজমকে হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ ট্রাইব্যুনালের তারেক রহমানের জন্মদিন উপলক্ষে জর্জিয়া বিএনপির দোয়া মাহফিল, ২২ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গোলাম পরওয়ার: দিল্লির ইশারায় দেশে তাণ্ডব চালানো হচ্ছে ঢাবিতে ২০০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ উপসাগরীয় অঞ্চলে সামরিক হামলা বাড়াল ইরান, লক্ষ্য মার্কিন স্থাপনা ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের উৎপাদন ক্ষতি বাহরাইনে যুক্তরাষ্ট্রের দুই ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা দক্ষ ও যোগ্য মানবসম্পদ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির ক্রীড়াবিদদের চিকিৎসায় এনএসসি ও ল্যাবএইডের সমঝোতা স্মারক

পররাষ্ট্র প্রতিমন্ত্রী: পোশাক খাতের অস্থিরতা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত

  • আপডেট সময় : ০৩:২৫:১৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • / 7
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের তৈরি পোশাক শিল্পে বর্তমানে যে অস্থিরতা দেখা যাচ্ছে, তা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। রোববার (২২ নভেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে কর্মপরিবেশে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তাবিষয়ক এক সম্মেলনে তিনি এই দাবি করেন। তিনি বলেন, দেশের অর্থনীতি, ভবিষ্যৎ এবং পোশাকশিল্পকে ক্ষতিগ্রস্ত করার অসৎ লক্ষ্য থেকেই রাস্তায় এই বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে।

প্রতিমন্ত্রী জোর দিয়ে বলেন, বর্তমান সরকার শ্রমিকদের ন্যায্য দাবি পূরণ এবং এই খাতের বিকাশে শতভাগ আন্তরিক। সরকার এই শিল্পবান্ধব বাজেট দিয়েছে, তবুও এক শ্রেণির মহল বাংলাদেশের অর্থনীতিকে অকার্যকর করার চেষ্টা চালাচ্ছে। দীর্ঘদিন ধরে নারীর ক্ষমতায়নে পোশাকশিল্পের যে ভূমিকা রয়েছে, তা অস্বীকার করে তারা দেশকে পিছিয়ে দিতে চায়। তিনি উল্লেখ করেন, এই খাত রক্ষার দায়ভার কেবল সরকার, মালিক বা শ্রমিকের একার নয়, এটি সম্মিলিত দায়িত্ব। অস্থিরতা প্রতিরোধে আন্তর্জাতিক মহলকেও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

গাজীপুরের পোশাক এখন স্টকহোম, আমস্টারডাম, কোপেনহেগেন ও টরন্টোর বাজারে পৌঁছে যাচ্ছে উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, আশির দশকের শুরুতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ‘মেইড ইন বাংলাদেশ’ নিয়ে যে গর্বের স্বপ্ন দেখেছিলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নীতিগত সহায়তায় তা এগিয়ে গেছে। বিএনপি সরকার বরাবরই শ্রমিকের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে সচেষ্ট ছিল বলে তিনি মন্তব্য করেন।

তিনি জানান, বর্তমানে বিশ্বের ১৭৬টি দেশে দেড় কোটির বেশি বাংলাদেশি কর্মরত রয়েছেন। গত অর্থবছরে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ থেকে প্রায় ১৯ বিলিয়ন মার্কিন ডলার এবং যুক্তরাষ্ট্র প্রায় ৭ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলারের পোশাক আমদানি করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এখন কূটনৈতিক মিশন ও বিভিন্ন বহুপাক্ষিক ফোরামের মাধ্যমে অভিবাসীদের অধিকার রক্ষা ও নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে কাজ করছে।

গত অক্টোবরে জাতিসংঘের সাধারণ পরিষদে এলডিসি তালিকা থেকে উত্তরণের সময়সীমা আরও তিন বছর বাড়ানোর সিদ্ধান্তকে বাংলাদেশের ওপর বিশ্ব সম্প্রদায়ের আস্থার প্রতীক বলে তিনি উল্লেখ করেন। এ সময় তিনি ইউরোপীয় ইউনিয়ন, ডেনমার্ক, নেদারল্যান্ডস, সুইডেন, কানাডা ও আন্তর্জাতিক শ্রম সংস্থাকে (আইএলও) ধন্যবাদ জানান।

গবেষণার গুরুত্বের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, নীতিমালার পাশাপাশি গবেষণাই উন্নয়নের মূল ভিত্তি তৈরি করে। নির্ভরযোগ্য জাতীয় তথ্য-উপাত্ত বাণিজ্য সুবিধা ও বিনিয়োগ আলোচনায় বাংলাদেশের অবস্থানকে শক্তিশালী করে তোলে। আগামী দিনে পররাষ্ট্র, শ্রম ও কর্মসংস্থান এবং স্বাস্থ্য মন্ত্রণালয় উন্নয়ন সহযোগীদের সঙ্গে নিয়ে একযোগে কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বক্তব্যের শেষে শামা ওবায়েদ বলেন, জাতির প্রকৃত সম্পদ কেবল সুউচ্চ অট্টালিকা নয়, বরং যারা এগুলো নির্মাণ করেন তাদের নিরাপত্তা ও মর্যাদাই আসল পরিমাপক। শ্রমিকরা যেন কেবল জীবিকার প্রয়োজনে নিজের জীবন ও স্বাস্থ্যের ঝুঁকি না নেন, তা নিশ্চিত করতে গবেষণা কাজে লাগিয়ে নিরাপদ ও ন্যায্য বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

পররাষ্ট্র প্রতিমন্ত্রী: পোশাক খাতের অস্থিরতা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত

আপডেট সময় : ০৩:২৫:১৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬