ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দর থেকে ফের গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম প্রধানমন্ত্রী: ফ্যাসিবাদ প্রতিমন্ত্রী: অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সে বছরে সোয়া লাখ মৃত্যু জাতীয় গ্রিডে দ্বিতীয় দিনেও রূপপুর প্রকল্পের পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ দেশে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা ছাড়িয়েছে বিচারক: স্ত্রীর প্রতি সহিংসতা দাম্পত্য অধিকারের অংশ নয়, বরং অপরাধ চীনা গোয়েন্দার সাথে সম্পর্কে জেনসেন হুয়াং, পদত্যাগে বাধ্য এনভিডিয়া প্রধান পানের ঝুড়িতে ইয়াবার বড় চালান, চট্টগ্রামে আটক ১ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিতে বাধা নেই, স্থগিত হাইকোর্টের আদেশ ইউপি নির্বাচন নিয়ে নিবন্ধিত রাজনৈতিক দলের সাথে সংলাপে বসছে ইসি

বিমানবন্দর থেকে ফের গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

  • আপডেট সময় : ০৪:৪০:১৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • / 0
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর অপরাধজগতের একসময়ের ত্রাস শেখ মোহাম্মদ আসলাম, যিনি ‘সুইডেন আসলাম’ নামে অধিক পরিচিত, আবারও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কব্জায় এসেছেন। দীর্ঘ ২৭ বছরেরও বেশি সময় কারাভোগের পর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি। তবে মুক্তির দুই বছরের মাথায় ফের গ্রেপ্তারের মধ্য দিয়ে আলোচনায় ফিরে এলেন এই শীর্ষ সন্ত্রাসী। চলতি বছরের ২৮ এপ্রিল নিউমার্কেট এলাকায় সংঘটিত খন্দকার নাঈম আহমেদ টিটন হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। রোববার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করে ডিবি পুলিশ। জানা গেছে, ওই রাতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি থাইল্যান্ডে যাওয়ার চেষ্টা করছিলেন। তিনি থাইল্যান্ড থেকে দেশে ফেরার মাত্র চার দিনের মাথায় এই অভিযানের মুখে পড়লেন। সাধারণ এক তরুণ থেকে কীভাবে তিনি ঢাকার অপরাধজগতের শীর্ষ নিয়ন্ত্রক হয়ে উঠেছিলেন, তার পেছনে রয়েছে রক্তক্ষয়ী সংঘর্ষ, বিশ্বাসঘাতকতা ও ক্ষমতার পালাবদলের দীর্ঘ ইতিহাস। অভিযোগ রয়েছে, কারাগারে বন্দী থাকলেও বাইরের অপরাধজগতের সঙ্গে তার যোগাযোগ কখনোই বিচ্ছিন্ন হয়নি।

সুইডেন আসলামের পুরো নাম শেখ মোহাম্মদ আসলাম, যার বাবার নাম শেখ জিন্নাত আলী। নবাবগঞ্জের ছাতিয়ায় পৈত্রিক নিবাস হলেও তার বেড়ে ওঠা রাজধানীর ইন্দিরা রোডে। তেজগাঁও সরকারি বিদ্যালয়ে পড়ার সময় থেকেই তার পরিচিতি বাড়তে থাকে। আশির দশকের মাঝামাঝি সময়ে অর্থাৎ ১৯৮৬-৮৭ সালের দিকে অপরাধ জগতে তার সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা যায়। ১৯৮৭ সালে পূর্ব রাজাবাজারের নাজনীন স্কুলের ভেতরে কিশোর শাকিলকে তার মায়ের সামনে হত্যার ঘটনার পর আসলাম প্রথমবারের মতো সংবাদের শিরোনামে আসেন। বিভিন্ন সূত্রের তথ্যমতে, ১৯৮৬-৮৭ সালের দিকে অপরাধজগতে আসলামের উত্থান শুরু হয়। গ্রামের বাড়ি ঢাকার নবাবগঞ্জ উপজেলার ছাতিয়ায় হলেও পরিবারের সঙ্গে তিনি থাকতেন রাজধানীর ইন্দিরা রোডে। তেজগাঁও পলিটেকনিক স্কুল (বর্তমানে তেজগাঁও সরকারি বিদ্যালয়) থেকে তিনি এসএসসি পাস করেন। শুরুর দিকে রাজাবাজার ও ইন্দিরা রোড এলাকায় তার প্রভাব ছিল।

নব্বইয়ের দশকে কারওয়ান বাজার ও এর পার্শ্ববর্তী এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রানা গ্রুপের সঙ্গে সুইডেন আসলামের শত্রুতা চরমে পৌঁছায়। দুই পক্ষের মধ্যে সে সময় ককটেল বিস্ফোরণ, গোলাগুলি ও রক্তক্ষয়ী সংঘর্ষ নিয়মিত ঘটনায় রূপ নিয়েছিল। ১৯৯৬ সালে রানা গ্রুপের অন্যতম সদস্য পিচ্চি হান্নানকে নিজের দলে ভিড়িয়ে আসলাম তার শক্তির জায়গা সুসংহত করেন। একই বছর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ের সুপারস্টার হোটেলের সামনে রানা খুন হলে আসলামের নাম জোরালোভাবে উঠে আসে; অভিযোগ রয়েছে যে পিচ্চি হান্নানকে দিয়েই তিনি ওই হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন। এর ফলে তেজগাঁও, তেজতুরি বাজার ও শেরেবাংলা নগর এলাকায় আসলামের একচ্ছত্র নিয়ন্ত্রণ কায়েম হয়। ১৯৯০ সালের পর এলাকার আধিপত্য নিয়ে রানা গ্রুপের সঙ্গে আসলামের বিরোধ তীব্র হতে থাকে। কারাগারের ভেতরেও একাধিকবার মারামারির ঘটনায় তার নাম আসে।

তার নামের সঙ্গে ‘সুইডেন’ যুক্ত হওয়ার পেছনে রয়েছে তার জীবনের একটি অধ্যায়। তার প্রথম স্ত্রী ইতি সুইডেনপ্রবাসী ছিলেন। বিয়ের পর আসলাম বেশ কয়েক বছর সেই দেশে বসবাস করেন, পরে দেশে ফিরে আসার পরও তিনি ওই পরিচয়েই পরিচিত হয়ে ওঠেন। যদিও পরবর্তী সময়ে ইতির সঙ্গে তার বিচ্ছেদ ঘটে। এ ছাড়া অস্ত্র মামলায় ১৭ বছরসহ কয়েকটি মামলায় তার সাজাও হয়েছিল। বিয়ের পর আসলামও কয়েক বছর সুইডেনে বসবাস করেন।

১৯৯৭ সালের ২৩ মার্চ যুবলীগ নেতা গালিব হত্যাকাণ্ডের পর আসলাম গোয়েন্দাদের কঠোর নজরদারিতে পড়েন এবং ওই বছরের ২৬ মে ৩৫ বছর বয়সে একটি বুলেটপ্রুফ জ্যাকেটসহ গ্রেপ্তার হন। তার বিরুদ্ধে ১২টি মামলা ছিল, যার ৯টিই ছিল খুনের মামলা। কারাগারে বন্দি থাকাকালেও তিনি অপরাধ কর্মকাণ্ড সচল রেখেছিলেন বলে অভিযোগ রয়েছে। পিচ্চি হান্নানের মাধ্যমে তিনি বাইরে থেকে চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতেন এবং এর ভাগ বুঝে নিতেন। পোশাক শিল্প মালিক, ব্যবসায়ী ও জমি কেনাবেচায় জড়িত ব্যক্তিদের কাছ থেকে চাঁদা তোলা ছাড়াও তার বিরুদ্ধে মাদক চোরাচালান ও জমি দখলের অভিযোগ দীর্ঘদিনের। এ কাজে বাইরে তার প্রধান সহযোগী ছিলেন পিচ্চি হান্নান।

কারাগারে থাকাকালীন তার সেল থেকে বেশ কয়েকবার মোবাইল ফোন উদ্ধারের ঘটনা ঘটেছে, যা ব্যবহার করে তিনি মামলার সাক্ষীদের ও বাদীকে হুমকি দিতেন। এসব কারণে তাকে প্রায়ই এক কারাগার থেকে অন্য কারাগারে স্থানান্তর করা হতো। তার ঘনিষ্ঠ মহলের দাবি, ২০১০ সালের পর জামিনের সুযোগ থাকলেও ‘ক্রসফায়ার’ বা এনকাউন্টারের ভয়ে তিনি দীর্ঘ সময় কারাগারেই থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত মুক্তি পাওয়ার পর আবারও তাকে একই ধরনের অপরাধের অভিযোগে গ্রেপ্তার হতে হলো।

নিউজটি শেয়ার করুন

বিমানবন্দর থেকে ফের গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

আপডেট সময় : ০৪:৪০:১৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬