ঢাকা ০২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ছোট পর্দার অভিনেতা সোহেল খান আর নেই রাজবাড়ীতে পাচারের শিকার কিশোরী উদ্ধার, আটক ১ যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ সাঈদ খোকনের আইনজীবীকে হেনস্তা অন্যায় ও অনুচিত: ডা. জাহেদ প্রত্যর্পণ ছাড়া কোনো সন্ত্রাসীকে দেশে ফিরতে দেব না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী গ্রামীণ ব্যাংকে হামলার ঘটনায় জড়িতদের বিচার চাইলেন ড. মুহাম্মদ ইউনূস সংখ্যালঘু ইস্যু নিয়ে ফের রাজনৈতিক অপপ্রচারে আওয়ামী লীগ শেখ হাসিনার দেশে ফেরা ও বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চাঁদপুরে ট্রেনের ধাক্কায় বেকারির কর্মীর মৃত্যু স্বর্ণদ্বীপে তিন বাহিনীর মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রত্যর্পণ ছাড়া কোনো সন্ত্রাসীকে দেশে ফিরতে দেব না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

  • আপডেট সময় : ১২:৩৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • / 4
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, প্রত্যর্পণ প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত কোনো সন্ত্রাসীকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না। মঙ্গলবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের সাথে ব্রিফিং শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার বিষয়ে রয়টার্সে প্রকাশিত প্রতিবেদনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, মনের জ্বালায় অর্থ খরচ করে লোক ভাড়া করে অনেক কিছুই লেখানো সম্ভব। তবে বাস্তবতা ও আকাঙ্ক্ষা যে এক নয়, তা সবাইকে বুঝতে হবে।

প্রতিমন্ত্রী স্পষ্ট করে বলেন, কোনো সন্ত্রাসীকে কোনোভাবেই দেশে ফিরতে দেওয়া হবে না। তিনি আরও মন্তব্য করেন, কেউ হয়তো কল্পনা বা দুঃস্বপ্নে বিমানে চড়ে বাংলাদেশে আসার স্বপ্ন দেখতে পারেন, কিন্তু বাস্তব পরিস্থিতি ভিন্ন। কোনো সাধারণ যাত্রী নন, বরং তাকে ফিরিয়ে আনতে হলে কঠোর নজরদারি বা হাতকড়া পরানো ছাড়া অন্য কোনো উপায় নেই।

ব্রিফিংয়ের শুরুতে প্রতিমন্ত্রী উপস্থিত বিদেশি কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। অনুষ্ঠানে চীন, জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ভারতসহ দক্ষিণ এশিয়া, পূর্ব এশিয়া এবং ইউরেশিয়ার প্রায় ৬০টি মিশনের প্রধানরা অংশগ্রহণ করেন। এ ছাড়াও জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

সরকারের পক্ষ থেকে আয়োজিত এই গুরুত্বপূর্ণ ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের পাশাপাশি আইনমন্ত্রী আসাদুজ্জামান এবং টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম উপস্থিত ছিলেন। দেশের চলমান পরিস্থিতি এবং সরকারের অবস্থান কূটনীতিকদের সামনে তুলে ধরাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।

নিউজটি শেয়ার করুন

প্রত্যর্পণ ছাড়া কোনো সন্ত্রাসীকে দেশে ফিরতে দেব না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট সময় : ১২:৩৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬