ঢাকা ১০:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ, কার্যকর ১ ডিসেম্বর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ বেড়ে ৩৪.৩৫ বিলিয়ন ডলারে জাতীয় গ্রিডে ৩০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রেজোলিউশন প্রক্রিয়ার আওতায় পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল বাংলাদেশ ব্যাংক বিশ্ববাজারে স্বর্ণের দাম কমে বড় দরপতন রয়টার্স: ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা কোমরের পেশি মজবুত করতে ঘরেই করুন সহজ ৩ ব্যায়াম কক্সবাজারে অটোরিকশা-বাস সংঘর্ষে নিহত ৩, আহত ১ ফিরে এলে শেখ হাসিনার জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত: হাসনাত আবদুল্লাহ পোশাক শ্রমিকের মজুরি: মালিকের ১৫৭০০ টাকার বিপরীতে ২২ হাজার দাবি

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ, কার্যকর ১ ডিসেম্বর

  • আপডেট সময় : ১০:২৫:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • / 0
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পোশাকশ্রমিকদের জন্য নতুন বেতন কাঠামো চূড়ান্ত করেছে নিম্নতম মজুরি বোর্ড। দীর্ঘ আলোচনার পরও মালিক ও শ্রমিকপক্ষ মজুরির বিষয়ে একমত হতে না পারায় শেষ পর্যন্ত গোপন ভোটের মাধ্যমে সর্বনিম্ন মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের চতুর্থ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। দুই পক্ষের প্রস্তাবের মধ্যে দুই হাজার টাকার ব্যবধান থাকায় আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি। দুই পক্ষের প্রতিনিধিদের নিজেদের মধ্যেও আলাদা আলোচনা করার সুযোগ দেওয়া হয়েছে। পরে পুলিশ বক্সের মালামাল ও আশপাশ থেকে লাকড়ি এনে মহাসড়কে আগুন ধরিয়ে দেওয়া হয়। টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বলেন, বিক্ষোভের একপর্যায়ে শ্রমিকেরা পুলিশ বক্স থেকে চেয়ার-টেবিল বের করে সড়কে ফেলে আগুন ধরিয়ে দেন।

বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, সব মিলিয়ে ছয়জন সদস্যের মধ্যে চারজন ১৭ হাজার টাকার পক্ষে এবং দুজন ১৮ হাজার টাকার পক্ষে ভোট দিয়েছেন। এর ফলে সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে নতুন মজুরি চূড়ান্ত হয়েছে। বুধবার বিষয়টি বোর্ডের একাধিক সদস্য নিশ্চিত করেছেন। নতুন কাঠামো অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর থেকে এই মজুরি কার্যকর করা হবে। বুধবার (২৫ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন বোর্ডের একাধিক সদস্য।

মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে সভায় বোর্ডের নিরপেক্ষ সদস্য মোসলেহ উদ্দিন আহমদ, মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম সামছুদ্দিন ও আসিফ আইয়ুব এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার ও আনোয়ার হোসাইন উপস্থিত ছিলেন। মঙ্গলবার এক ঘণ্টার বেশি সময় বৈঠকের পর বিকেল পৌনে পাঁচটায় বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী সাংবাদিকদের বলেন, আলোচনায় তিনি কখনো মালিকপক্ষ, আবার কখনো শ্রমিকপক্ষের সঙ্গে আলাদাভাবে কথা বলেছেন।

এ ছাড়া বিশেষজ্ঞ হিসেবে সভায় বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান, অতিরিক্ত সিনিয়র সচিব নূর মোহাম্মদ আমিন এবং বাংলাদেশ মুক্ত গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক রাশেদুল আলম অংশ নেন।

সভায় শ্রমিকপক্ষ সর্বনিম্ন মজুরি ১৮ হাজার টাকা করার দাবি জানালেও মালিকপক্ষ ১৬ হাজার টাকার প্রস্তাব করেছিল। সোমবার অনুষ্ঠিত বোর্ডের তৃতীয় সভায় মালিকপক্ষ প্রথম সংশোধিত মজুরি প্রস্তাব জমা দেয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধাপে ধাপে বল প্রয়োগ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।

বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫-এর ১২৯ বিধির ২ উপবিধি অনুযায়ী ভোটের মাধ্যমে এই অচলাবস্থা নিরসন করা হয়। নতুন কাঠামোতে গ্রেড-৪ বা সর্বনিম্ন স্তরের শ্রমিকদের জন্য ১৭ হাজার টাকা, গ্রেড-৩-এ ১৯ হাজার ২০০ টাকা, গ্রেড-২-এ ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ গ্রেড-১-এ ২১ হাজার ৫০০ টাকা বেতন নির্ধারণ করা হয়েছে।

এর আগে সোমবারের সভায় শ্রমিকপক্ষ গ্রেড-১ থেকে ৪ পর্যন্ত যথাক্রমে ৩৫ হাজার, ৩০ হাজার, ২৭ হাজার ও ২২ হাজার টাকার দাবি তুলেছিল। বিপরীতে মালিকপক্ষ ১৮ হাজার ৮২৮ টাকা থেকে শুরু করে ১৫ হাজার ৭০০ টাকা পর্যন্ত মজুরির প্রস্তাব করেছিল। টানা আলোচনায় কোনো সমাধান না আসায় শেষ পর্যন্ত গোপন ভোটের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে ওই প্রস্তাবে সন্তুষ্ট না হয়ে শ্রমিকপক্ষ তাদের দাবি ৩২ হাজার টাকা থেকে কমিয়ে ২২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেয়। এর বিপরীতে মালিকপক্ষ গ্রেড-১-এ ১৮ হাজার ৮২৮ টাকা, গ্রেড-২-এ ১৭ হাজার ৮৮৭ টাকা, গ্রেড-৩-এ ১৬ হাজার ৯৯৬ টাকা এবং গ্রেড-৪-এ ১৫ হাজার ৭০০ টাকা মজুরি দেওয়ার প্রস্তাব করে।

এই মজুরি নির্ধারণের প্রক্রিয়াকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে বিভিন্ন স্থানে শ্রমিক অসন্তোষ ও বিক্ষোভ দেখা গেছে। গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে শ্রমিকরা অবরোধ সৃষ্টি করলে যান চলাচল স্থবির হয়ে পড়ে। কোথাও কোথাও পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। মজুরি নির্ধারণের দাবিতে আগের দিনের মতো গতকালও দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মজুরি বোর্ডের কার্যালয়ের সামনে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ করেন। সকাল থেকে মৌচাক ও তেলিরচালা এলাকাতেও অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকেরা।

গাজীপুরা এলাকায় একটি পুলিশ বক্সে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। শ্রমিক অসন্তোষের কারণে ভোগরা বাইপাস, চৌরাস্তা ও কোনাবাড়ী এলাকার ৭০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে এবং ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। আশুলিয়া শিল্পাঞ্চলেও কয়েকটি কারখানায় ইটপাটকেল ছুড়ে ভাঙচুরের চেষ্টা চালায় বিক্ষুব্ধ শ্রমিকরা। অন্যদিকে আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ জানায়, সাভার-আশুলিয়ার কিছু স্থানে চলমান কারখানাগুলোতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হয়।

পোশাক শিল্পের মজুরি কাঠামো পর্যালোচনায় দেখা যায়, নব্বইয়ের দশকের শুরুতে এই খাতের নিম্নতম মজুরি ছিল ৬২৭ টাকা। ১৯৯৪ সালে তা ৪৮ শতাংশ বেড়ে ৯৩০ টাকায় উন্নীত হয়। গত ৩০ বছরে শ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়েছে ১১ হাজার ৫৭০ টাকা। সর্বশেষ ২০২৩ সালে মজুরি ৫৬ শতাংশ বাড়িয়ে সাড়ে ১২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছিল, যা এখন নতুন সিদ্ধান্তে ১৭ হাজারে উন্নীত হলো।

নিউজটি শেয়ার করুন

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ, কার্যকর ১ ডিসেম্বর

আপডেট সময় : ১০:২৫:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬