হাসিনার ফেরা ও প্রত্যর্পণ আলাদা বিষয়, জানাল ভারত
- আপডেট সময় : ০৮:২৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
- / 0
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বেচ্ছায় দেশে ফেরার বিষয়টি ভারত থেকে তাকে প্রত্যর্পণের জন্য ঢাকার করা অনুরোধের চেয়ে সম্পূর্ণ আলাদা বলে মন্তব্য করেছে নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বুধবার এক সংবাদ সম্মেলনে জানান, বাংলাদেশের পক্ষ থেকে করা প্রত্যর্পণের অনুরোধটি নির্দিষ্ট আইনি প্রক্রিয়া অনুযায়ী বর্তমানে পর্যালোচনা করা হচ্ছে। তবে কোনো নাগরিক ব্যক্তিগত উদ্যোগে নিজ দেশে ফিরতে চাইলে সেটি সম্পূর্ণ ভিন্ন একটি বিষয়। জয়সওয়াল আরও স্পষ্ট করে বলেন, এটি মূলত শেখ হাসিনা ও বাংলাদেশ সরকারের মধ্যকার একটি বিষয়। বুধবার (২৫ নভেম্বর) সংবাদ সম্মেলনে জয়সওয়াল বলেন, ‘নির্ধারিত প্রক্রিয়া অনুসারে অনুরোধটি পর্যালোচনা করা হচ্ছে।
এর আগে মঙ্গলবার হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী রয়টার্সকে জানান, আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসের দিনই দেশে ফেরার পরিকল্পনা করছেন সাবেক এই প্রধানমন্ত্রী। এই লক্ষ্যে প্রয়োজনীয় ভ্রমণ নথি সংগ্রহের জন্য তিনি তার আইনজীবীর মাধ্যমে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করেছেন। এছাড়া দিল্লি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তাকে দেশে পাঠানোর ব্যবস্থা গ্রহণের অনুরোধও জানানো হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে টানা ১৫ বছরের ক্ষমতার অবসান ঘটিয়ে ভারত পাড়ি জমান হাসিনা। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে দেশটিতে অবস্থান করছেন হাসিনা। এর মধ্য দিয়ে তার টানা ১৫ বছরের শাসনের অবসান ঘটে। হাসিনাকে গ্রেপ্তারের ঘোষণা ঢাকার হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে বাংলাদেশে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
হাসিনার দেশে ফেরার পরিকল্পনার বিষয়ে বাংলাদেশ সরকার অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। সরকার নিশ্চিত করেছে যে, তিনি দেশে পা রাখার সঙ্গে সঙ্গেই তাকে গ্রেপ্তার করা হবে। সরকারের মতে, অন্য যেকোনো দণ্ডপ্রাপ্ত পলাতক আসামির ক্ষেত্রে যে আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়, হাসিনার বেলাতেও তাই করা হবে। উল্লেখ্য, ২০২৪ সালে আন্দোলনকারীদের ওপর দমন-পীড়নের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০২৫ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডাদেশ প্রদান করেন। যদিও হাসিনা নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে দেশে ফিরে আদালতের মুখোমুখি হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

























