ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

অলিখিত কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি ভারত-দক্ষিণ আফ্রিকা

  • আপডেট সময় : ০৫:৩৮:১০ পূর্বাহ্ন, রবিবার, ১১ জুন ২০১৭
  • / 351
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের ১১তম ম্যাচে আজ রবিবার মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ভারত ও দক্ষিণ আফ্রিকা। এ ম্যাচের বিজয়ী দল খেলবে সেমিফাইনালে। তাই ভারত-দক্ষিণ আফ্রিকার এই ম্যাচটি পরিণত হচ্ছে অলিখিত কোয়ার্টার ফাইনালে।

লন্ডনের কেনিংটন ওভালে দু’দলের এই গুরুত্বপূর্ণ ম্যাচটি  শুরু হবে আজ রবিবার বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায়।

জয় দিয়েই এবারের আসরে যাত্রা শুরু করেছিলো ভারত ও দক্ষিণ আফ্রিকা। টিম ইন্ডিয়া চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ১২৪ রানের বড় ব্যবধানে এবং প্রোটিয়ারা ৯৬ রানে হারিয়েছিলো শ্রীলংকাকে। কিন্তু  নিজেদের পরের ম্যাচেই হেরে যায় ভারত ও দক্ষিণ আফ্রিকা।

ভারত ৭ উইকেটে হারে লংকানদের কাছে এবং প্রোটিয়ারা বৃষ্টি আইনে ১৯ রানে পাকিস্তানের কাছে হারের লজ্জা পায়। তাই গ্রুপে দুই ম্যাচ শেষে চার দলেরই পয়েন্ট সমান ২ করে। ফলে গ্রুপ পর্বে শেষ রাউন্ডের ম্যাচগুলো রূপ নিয়েছে অঘোষিত কোয়ার্টার ফাইনালে। শেষ রাউন্ডে ম্যাচগুলোতে যারা জিতবে তারাই খেলবে সেমিফাইনালে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অলিখিত কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি ভারত-দক্ষিণ আফ্রিকা

আপডেট সময় : ০৫:৩৮:১০ পূর্বাহ্ন, রবিবার, ১১ জুন ২০১৭