ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ আরামকোর সদর দপ্তর ও রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মুম্বাই পুলিশের নোটিশে দেশ ছাড়ার নির্দেশ পেলেন অভিনেতা ইমরান

দিন শেষে ভারত ‘এ’ দলের সংগ্রহ ৯১/১

  • আপডেট সময় : ১২:৫৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০১৭
  • / 233
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

একমাত্র টেস্ট খেলতে ভারতে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী ৯ ফেব্রুয়ারি হায়দরাবাদে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

তার আগে রোববার দুই দিনের প্রস্তুতি ম্যাচে ভারত ‘এ’ দলের বিপক্ষে মাঠে নেমেছে মুশফিক বাহিনী।

টস জিতে আগে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২২৪ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ।

দলের পক্ষে মুশফিক ৫৮, সৌম্য ৫২ এবং সাব্বির ৩৩ রান করেন।

ভারত ‘এ’ দলের হয়ে অনিকেত চৌধুরি ৪টি উইকেট লাভ করেছেন। এছাড়া কুলদিপ যাদব, শাহবাজ নাদিম, চামা মিলিন্দ ও বিজয় শংকর প্রত্যেকেই ১টি করে উইকেট লাভ করেন

জবাব দিতে নেমে দিনের খেলে শেষে ভারত ‘এ’ দল ১ উইকেট হারিয়ে ৯১ রান করেছে। প্রিয়াংক পাঞ্চাল ৪০ এবং শ্রেয়াস আয়ার ২৯ রান করে অপরাজিত আছেন।

অভিনব মুকুন্দ ১৬ রান করে শুভাশিষ রয়ের বলে আউট হন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দিন শেষে ভারত ‘এ’ দলের সংগ্রহ ৯১/১

আপডেট সময় : ১২:৫৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০১৭