ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

বিমানবন্দরের সামনে বোমায় নিহত তরুণ মিরপুরের আয়াদ

  • আপডেট সময় : ১০:৪৭:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০১৭
  • / 305
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিমানবন্দরের সামনের গোলচত্বরে গত শুক্রবার বোমা বিস্ফোরণে নিহত তরুণের পরিচয় পাওয়া গেছে। তার নাম আয়াদ হাসান (১৭)। গত রোববার পুলিশ সূত্র এ তথ্য জানিয়েছে। সাত মাস আগে ঢাকার মিরপুর থেকে নিখোঁজ দুই খালাতো ভাইয়ের একজন এই আয়াদ। আয়াদ বাবা-মায়ের একমাত্র সন্তান।

ও-লেভেল পরীক্ষার পর খালাতো ভাই রাফিদ হাসানের সঙ্গে ঘর ছাড়ে গত বছরের ৯ আগস্ট। যাওয়ার আগে দুজনে বাসায় চিরকুট রেখে যায়। এ কারণে তখন থেকেই আশঙ্কা ছিল দুই ভাই জঙ্গিবাদে জড়িয়েছে। এ বিষয়ে আয়াদের মা মুনমুন আহমেদ মিরপুর থানায় একটি নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পুলিশের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আয়াদের মৃতদেহ তার আত্মীয়স্বজন শনাক্ত করেছেন। পুলিশের ধারণা, আয়াদের খালাতো ভাই রাফিদ হাসান সিলেটের আতিয়া মহলে আছে। আয়াদ ও রাফিদ বোমা আনা-নেওয়ার কাজ করেছে বলেও গোয়েন্দাদের কাছে তথ্য রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিমানবন্দরের সামনে বোমায় নিহত তরুণ মিরপুরের আয়াদ

আপডেট সময় : ১০:৪৭:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০১৭