আল্লামা শফীর শারীরিক অবস্থার উন্নতি
- আপডেট সময় : ০৯:০৬:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০১৭
- / 321
হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। শিগগিরই তিনি সুস্থ হয়ে দেশে ফিরবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন তার সঙ্গে থাকা ছাত্ররা।
গত শনিবার হাটহাজারী দারুল উলুম মুঈনুল ইসলাম মাদরাসার মহাপরিচালক আল্লামা শফীকে বার্ধক্যজনিত শারীরিক দুর্বলতা ও মাইগ্রেনের কারণে উন্নত চিকিৎসার জন্য মালয়েশিয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয় ।
মঙ্গলবার স্থানীয় সময় তাকে দেখতে এ প্রতিবেদক হাসপাতালে যান। সালাম দিয়ে কুশল জিজ্ঞাসা করলে আল্লামা শফী বলেন, ‘আলহামদুলিল্লাহ, একটু ভালো আছি।’
তিনি এ সময় তার সুস্থ্যতার জন্য দেশবাসীর কাছে দোয়া চান।
এদিকে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশীরা আল্লামা শাহ শফীর সুস্থতার জন্য বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেছেন।
এদিকে হেফাজত আমিরের প্রেস সচিব মাওলানা মুনির অাহমেদ জানান, বর্তমানে মাইগ্রেন চিকিৎসার ধারাবাহিকতা হিসেবেই তিনি মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। হুজুর এখন সুস্থ আছেন। চিকিৎসা শেষে সপ্তাহ ১০ দিনের মধ্যে দেশে ফিরবেন।




















