ঢাকা ১০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায় গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টাকালে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ শাখাওয়াত মুনসহ তিনজনকে আটক করল ছাত্রদল দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম বাংলাদেশি পণ্যে ১৮ শতাংশ অতিরিক্ত শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর পদে মেহেদী হাসান পলাশের নিয়োগ

বুলবুলপুত্র অস্ট্রেলিয়া রাজ্যের অধিনায়ক

  • আপডেট সময় : ০১:২৯:১৩ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০১৭
  • / 289
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলের ছেলে অস্ট্রেলিয়ার একটি  রাজ্যের অনূর্ধ্ব-১৩ দলের অধিনায়ক নির্বাচিত হয়েছে।

সম্প্রতি ছোট ছেলে মাহদী ইসলামের অধিনায়ক হওয়ার বিষয়টি নিজ ফেসবুক পোস্টে জানান বুলবুল।

আগামী জুলাইতে কুইন্সল্যান্ডের ম্যাকেয় অনুষ্ঠিত হতে যাওয়া অস্ট্রেলিয়ান জুনিয়র ক্রিকেট চ্যাম্পিয়নশিপে ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া রাজ্যের অনূর্ধ্ব-১৩ দলের নেতৃত্ব দেবেন মাহদী।

অস্ট্রেলিয়ান এ প্রতিযোগিতা থেকে উঠে এসেছেন দেশটির বেশ কয়েকজন তারকা ক্রিকেটার। এদের মধ্যে আছেন অস্ট্রেলিয়ার বর্তমান অধিনায়ক স্টিভেন স্মিথ, অ্যারন ফিঞ্চ ও গ্লেন ম্যাক্সওয়েলের মতো ক্রিকেটার।

ফেসবুকে আমিনুল ইসলাম লেখেন, ‘আগামী জুলাইতে কুইন্সল্যান্ডের ম্যাকেয় অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ান জুনিয়র ক্রিকেট চ্যাম্পিয়নশিপ। ওই চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার প্রতিটি রাজ্যই অংশ নিচ্ছে। আমার ছোট ছেলে মাহদী ইসলাম ভিক্টোরিয়া দলের (অনূর্ধ্ব-১৩) অধিনায়ক নির্বাচিত হয়েছে। তাদের প্রতি আমাদের সবার শুভকামনা।’

টুর্নামেন্টটি চলবে ১৫ জুলাই পর্যন্ত। মোট ৭৫টি দল এখানে অংশ নেবে। সবমিলিয়ে ১১টি বিভাগে হবে এবারের এই আসরটি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বুলবুলপুত্র অস্ট্রেলিয়া রাজ্যের অধিনায়ক

আপডেট সময় : ০১:২৯:১৩ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০১৭