ঢাকা ০৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

যাত্রাবাড়ীতে বেলুনে গ্যাস ভরার সময় বিস্ফোরণে ২ জনের মৃত্যু

  • আপডেট সময় : ১১:৫৭:৩০ পূর্বাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০১৭
  • / 222
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকার যাত্রাবাড়ীতে বেলুনে গ্যাস ভরার সময় সিলিন্ডার বিস্ফোরিত হয়ে দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়াও এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরো দুইজন।

রোববার বেলা ১১টার দিকে শেখদিবটতলা গুটিবাড়ি এলাকার একটি টিনশেড বাসায় এ দুর্ঘটনা ঘটে।

মৃতদের মধ্যে একজনের নাম জুনু (২০)। তিনি হবিগঞ্জের লাখাই উপজেলার বাসিন্দা। তার বাবার নাম মো. নাসির। মৃত অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।

আহত দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের অবস্থাও আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শী মতিউর রহমান নামের স্থানীয় এক বাসিন্দা যুগান্তরকে জানান, বেলা ১১টার দিকে ভূমিকম্পর মতো  বাসাটি কেঁপে উঠে। গিয়ে দেখেন ঘটনাস্থলেই একজনের একজনের শরীর খণ্ড খণ্ড হয়ে আছে। এছাড়া বিস্ফোরণে টিনশেড বাসা ভেদ করে অন্য জায়গায় লাশের বিভিন্ন অঙ্গপ্রতঙ্গ ছড়িয়ে পড়ে।

পুলিশ জানায়, স্থানীয় লিলি বেগমের বাসায় থেকে জুনু ব্যবসা করতেন। তিনি বইমেলায় বিক্রির জন্য বেলুন প্রস্তুত করছিলেন। ঘটনার পর থেকে বাসার মালিকও পলাতক।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যাত্রাবাড়ীতে বেলুনে গ্যাস ভরার সময় বিস্ফোরণে ২ জনের মৃত্যু

আপডেট সময় : ১১:৫৭:৩০ পূর্বাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০১৭