ঢাকা ১২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ দেশে সার উৎপাদন বাড়াতে তিনটি নতুন কারখানা স্থাপনের পরিকল্পনা চ্যালেঞ্জের মুখেও এমিরেটস গ্রুপের ১.১ বিলিয়ন ডলার মুনাফা নেতানিয়াহুর চেয়ে জনপ্রিয় জোহরান মামদানি, বলছে জিবিএওর জরিপ ইরানের ওপর নতুন সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ভুটানকে হারিয়ে জয় দিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের সাঁথিয়ায় ভাগ্নিকে নিরাপত্তা ঘটনায়: মামা আটক ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় আহত আরও এক ভারতীয়র প্রয়াণ

বোলিং নিয়ে হতাশ হাথুরু

  • আপডেট সময় : ১২:৩২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০১৭
  • / 224
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা প্রিমিয়ার লীগে গত আসরে কলাবাগান ক্রীড়া চক্রের হয়ে ৫১ বলে মাশরাফি মুর্তজা করেছিলেন ১০৪ রান। শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে আরও একবার ব্যাট হাতে দেখা গেল বিধ্বংসী মাশরাফিকে। কাল শ্রীলংকা বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৩৫ বলে ৫৮ রানের ঝড়ো এক ইনিংস উপহার দিয়েছেন তিনি। তার ইনিংসে চারটি করে চার ও ছয়।

অধিনায়কের পাশাপাশি ব্যাটিং অনুশীলন দারুণ হয়েছে মাহমুদউল্লাহ (৭১*), মোসাদ্দেক হোসেন (৫২), সাব্বির রহমান (৭২) ও সৌম্য সরকারের (৪৭)। চারটি হাফ সেঞ্চুরি করেও প্রস্তুতি ম্যাচে দুই রানে হারতে হয়েছে বাংলাদেশকে। দলের বোলিং পারফরম্যান্স নিয়ে অসন্তুষ্ট কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বোলারদের খরুচে বোলিং দেখে খুশি হতে পারেননি কোচ। বাংলাদেশের সাংবাদিকদের কাছে হতাশা প্রকাশ করেছেন তিনি। মাশরাফি ও তাসকিন আহমেদ প্রথম স্পেলে ৭ ওভার বোলিং করেন। ওই স্পেলে তাসকিন বেশ কিছু শর্ট বল দিয়েছেন। তাসকিন প্রথম তিন ওভারে দেন ২৭ রান। পরে আরও তিন ওভার বোলিং করে এক উইকেট নিয়ে দেন ২৪ রান। একটি করে উইকেট নেন মাশরাফি, সাইফুদ্দিন, আবুল হাসান ও সানজামুল ইসলাম।

মাশরাফি ৯ ওভারে দেন ৬৬ রান। সবচেয়ে খরুচে বোলার তাসকিন। তিনি ওভার প্রতি ৮.৫০ করে রান দিয়েছেন। রুবেল হোসেন ৮.৩৭ ইকোনমি রেটে আট ওভারে দিয়েছেন ৬৭ রান। সবচেয়ে কম খরুচে বোলার সানজামুল ইসলাম ছয় ওভারে দিয়েছেন ২৭ রান।

ভালো বোলিং করেও উইকেট পাননি শুভাগত হোম। নিজেদের ঝালাই করার ম্যাচে মাশরাফি আট বোলারকে দিয়ে বোলিং করিয়েছেন। শ্রীলংকা প্রেসিডেন্ট একাদশের বিপক্ষেও রান আটকাতে পারেনি বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচ খেলেননি পেসার মোস্তাফিজুর রহমান, সাকিব আল হাসান ও তামিম ইকবাল। শ্রীলংকা বোর্ড প্রেসিডেন্ট একাদশ সাত উইকেটে তুলেছিল ৩৫৪ রান। জবাবে আট উইকেটে ৩৫২ রানে থামে বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বোলিং নিয়ে হতাশ হাথুরু

আপডেট সময় : ১২:৩২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০১৭