ঢাকা ১০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায় গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টাকালে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ শাখাওয়াত মুনসহ তিনজনকে আটক করল ছাত্রদল দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম বাংলাদেশি পণ্যে ১৮ শতাংশ অতিরিক্ত শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর পদে মেহেদী হাসান পলাশের নিয়োগ

বার্সেলোনাকে এগিয়ে নিলেন মেসি, মাদ্রিদকে জেতালেন বেনজেমা

  • আপডেট সময় : ১১:১২:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০১৭
  • / 238
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজে দুই গোল করেছেন, সতীর্থদের দিয়ে করিয়েছেন দুই গোল লিয়নেল মেসির দুর্দান্ত পারফরমেন্সে সেল্টা ভিগোকে শনিবার লা লিগায় ৫-০ গোলে বিধ্বস্ত করেছেন বার্সেলোনা।মৌসুমের শেষে কোচের পদ থেকে সড়ে দাঁড়ানোর ঘোষণার পরে বার্সা বস লুইস এনরিকের অধীনে এটাই ছিলো কাতালানদের প্রথম ম্যাচ।

এদিকে বার্সেলোনার থেকে মাত্র এক পয়েন্ট পেছনে থাকা রিয়াল মাদ্রিদও কাল বড় জয় পেয়েছে। যদিও দলে ছিলেন না ক্রিস্টিয়ানো রোনাল্ডো ও গ্যারেথ বেল। সে কারণে দলের মূল দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন করিম বেনজেমা। এই ফ্রেঞ্চম্যানের দুই গোলে এইবারকে ৪-১ গোলে পরাজিত করে গ্যালাকটিকোরা।

মেসির উজ্জীবিত পারফরমেন্সে বার্সেলোনাকে চ্যাম্পিয়নস লীগে আশ্চর্যজনকভাবে ফিরে আসার অনুপ্রেরণা যোগাচ্ছে। আগামী বুধবার প্যারিস সেইন্ট-জার্মেইর বিপক্ষে শেষ ১৬’তে ৪-০ ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয় লেগে মাঠে নামবে এনরিকের শিষ্যরা। মৌসুমের মাঝামাঝিতে এসে এটাই যে বর্তমান চ্যাম্পিয়নদের সেরা পারফরমেন্স এতে কোন সন্দেহ নেই। অল-আউট পারফরমেন্সের মাধ্যমে তারা সেল্টাকে বিধ্বস্ত করেছে। সে কারণেই ম্যাচ শেষে এনরিকেও বলতে সাহস পেয়েছেন, মৌসুমের শেষে এসে আমরা যেভাবে খেলছি তাতে আমি দারুণ আত্মবিশ্বাসী।

ক্যাম্প ন্যুতে ম্যাচের ২৪ মিনিটে বাসকোয়েটের সহায়তায় মেসি প্রথম গোল করে দলকে এগিয়ে দেন। এ সময় সেল্টার রক্ষনভাগকে বেশ অসহায় মনে হয়েছে। ৪০ মিনিটে মেসির পাস থেকে নেইমার গোলপোস্টের খুব কাছে থেকে সেল্টা গোলরক্ষক সার্জিও আলভারেজকে পরাস্ত করেন। ৫৭ মিনিটে রাফিনহার বাড়ানো বলে ইভান রাকিটিচের গোলে স্বাগতিকরা ৩-০ গোলে এগিয়ে গেলেও গোলটিতে অফ-সাইড নিয়ে যথেষ্ঠ বিতর্ক রয়েছে। তিন মিনিট পরে মেসির লো ক্রসে ২৩ বছর বয়সী ফ্রেঞ্চ ডিফেন্ডার স্যামুয়েল উমতিতি দলের পক্ষে চতুর্থ গোলটি করেন। এটি ছিল বার্সেলোনার হয়ে উমতিতির প্রথম গোল। ৬৪ মিনিটে একক প্রচেষ্টায় এবার নিজেই গোল করেন পাঁচবারের বিশ্বসেরা খেলোয়াড় মেসি।

এদিকে দিনের প্রথম ম্যাচে জিনেদিন জিদান রিয়ালকে নিয়ে একটু বেশী প্রত্যাশী ছিলেন। গত দুই ম্যাচে ভ্যালেন্সিয়ার কাছে পরাজয় ও লাস পালমাসের সাথে ৩-৩ গোলে ড্রয়ের কারনেই বার্সেলোনার থেকে পিছিয়ে পড়া রিয়ালকে নিয়ে কোচ একটু বেশী আগ্রাসী হয়ে উঠেছিলেন। ম্যাচ শেষে জিদান বলেছেন, যেভাবে ছেলেরা খেলেছে তাতে আমি দারুন খুশী। পুরো মৌসুমে এমন কিছু মুহূর্ত আসে যখন সব দলই চাপে পড়ে। আর সে কারণেই সবসময় ভাল খেলাটা জরুরি। আজ আমাদের শুরুটা বেশ ভাল হয়েছিল। এ্যাওয়ে ম্যাচে যা গুরুত্বপূর্ণ।

করিম বেনজেমার দুই গোলে ও পরবর্তীতে বেনজেমার সহায়তায় হামেস রদ্রিগেজের গোলে প্রথামার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় মাদ্রিদ। জিদান বলেছেন, চারটি গোলেই বেনজেমার অংশগ্রহণ ছিল। তার জন্য আমি দারুন খুশী, সে খুব ভালো সময় কাটাচ্ছে।

ইনজুরির কারণে রোনাল্ডো ও নিষেধাজ্ঞার কারনে বেলের অনুপস্থিতি ছাড়া মঙ্গলবারের নাপোলির বিপক্ষে চ্যাম্পিয়নস লীগের শেষ ১৬’র ফিরতি ম্যাচকে সামনে রেখে প্রথম দলের বেশ কয়েকজনকে বিশ্রামে রেখেছিলেন জিদান। আর এই সুযোগে যার দলে ঢুকেছেন তারা বেশ ভালভাবেই কোচের আস্থার প্রতিদান দিতে পেরেছেন যাদের মধ্যে রদ্রিগেজ অন্যতম। ম্যাচের ১৪ মিনিটে বেনজেমার গোল রক্ষা করতে পারেননি ইওয়েল। ২৫ মিনিটে রদ্রিগেজের ফ্রি-কিক থেকে প্রাপ্ত বল জালে জড়াতে কোন ভুল করেননি বেনজেমা। চার মিনিট পরে ঠিক উল্টোভাবে বেনজেমার লো ক্রস তেকে রদ্রিগেজ মৌসুমের পঞ্চম গোল পূর্ণ করেন। বিরতির পরে রদ্রিগেজের শট পোস্টে লেগে ফেরত আসলে ফিরতি বলে দলের পক্ষে চতুর্থ গোলটি করেন মার্কো আসেনসিও। ম্যাচ শেষে ১৮ মিনিট আগে পেড্রো লিওনের ক্রস থেকে রুবেন পেনা স্বাগতিকদের পক্ষে সান্তনাসূচক একটি গোল করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বার্সেলোনাকে এগিয়ে নিলেন মেসি, মাদ্রিদকে জেতালেন বেনজেমা

আপডেট সময় : ১১:১২:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০১৭