ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংগীতের ৬০ বছর: খুরশীদ আলমের সংবর্ধনায় সুজানা রূপার গান চুয়েটে উপাচার্য পুনর্বহালের দাবিতে ছুটির দিনেও বিক্ষোভ অক্টোবরে তিনটি লঘুচাপের সম্ভাবনা, হতে পারে ঘূর্ণিঝড় জমজমের পানি সরবরাহে বিলম্ব: বিমানে দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্তির সময় বাড়ালো মন্ত্রণালয় ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত ফেসবুকের সহায়তায় শেষ পর্যন্ত সুচিত্রার বিয়ে সম্পন্ন বাংলামোটরে ব্যবসায়ীকে নিরাপত্তা ঘটনায়: বহিষ্কৃত যুবদল নেতাসহ আটক চার সিলেট-চট্টগ্রাম থেকে সরাসরি তুরস্ক ফ্লাইট চালুর আহ্বান মন্ত্রীর ইরানে অস্ত্র ঘাটতির কথা স্বীকার করলেন ট্রাম্প

সোমবার থেকে সারা দেশে লকডাউন

  • আপডেট সময় : ০১:৩১:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩ এপ্রিল ২০২১
  • / 153
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউন ঘোষণা করছে সরকার। আগামী সোমবার থেকে সাত দিন এই লকডাউন বলবৎ থাকবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন। শনিবার সকালে নিজ বাসভবনে এক ভার্চুয়াল ব্রিফিংয়ে তিনি এই কথা জানান।

গত কয়েক দিনে করোনাভাইরাস পরিস্থিতির অবনতির কারণে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। প্রতিদিন ছয় হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে।

গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরো ৫০ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় নয় হাজার ১৫৫ জনে। এছাড়া দেশের ইতিহাসে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ছয় হাজার ৮৩০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ছয় লাখ ২৪ হাজার ৫৯৪ জনে।

করোনাভাইরাস নিয়ে শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরো দুই হাজার ৪৭৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন পাঁচ লাখ ৪৭ হাজার ৪১১ জন।

এর আগে বৃহস্পতিবার (১ এপ্রিল) দেশে আরো ছয় হাজার ৪৬৯ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরো ৫৯ জন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সোমবার থেকে সারা দেশে লকডাউন

আপডেট সময় : ০১:৩১:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩ এপ্রিল ২০২১