ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভুটানকে হারিয়ে জয় দিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের সাঁথিয়ায় ভাগ্নিকে নিরাপত্তা ঘটনায়: মামা আটক ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় আহত আরও এক ভারতীয়র প্রয়াণ ষড়যন্ত্রের ফণা তুলেছে স্বৈরাচারী শক্তি: প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনায় ২৫ মাসে ২২৫ মৃত্যুর ঘটনা: অপরাধের স্বর্গরাজ্যে আতঙ্কিত জনজীবন শাহজালাল তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের বড় অংশীদারত্ব খুলনায় প্রধানমন্ত্রীর সফরের মধ্যে বিএনপি নেতার ছেলেকে মৃত্যুর ঘটনায় বিনা জামানতে ঋণ দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ভারসাম্যহীন নারীর মৃত্যু

নবম ওয়েজবোর্ডে গঠনের দাবিতে সাংবাদিকদের বিক্ষোভ

  • আপডেট সময় : ০১:৩২:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০১৭
  • / 484
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নবম ওয়েজ বোর্ডে গঠনের দাবিতে আজ রাজধানী ঢাকাসহ সারাদেশে সাংবাদিকরা সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন।
আজ সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে সাংবাদিক নেতারা বলেছেন, আগামী ৩১ জানুয়ারির মধ্যে নবম ওয়েজ বোর্ডে গঠন করা না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে দাবি আদায় করা হবে।
প্রিন্ট মিডিয়ার সঙ্গে ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়াকেও অন্তর্ভুক্ত করে নবম ওয়েজ বোর্ড ঘোষণা করার জন্য দাবি জানিয়ে সাংবাদিক নেতৃবন্দ বলেন, দাবি আদায়ের জন্য আগামী ১ থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের সাথে মতবিনিময় ও বিভাগীয় পর্যায়ে সভা-সমাবেশ করা হবে।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) যৌথভাবে নবম ওয়েজ বোর্ড গঠনের দাবিতে এই সমাবেশ ও বিক্ষোভ কর্মসীচির আয়োজন করে।
ডিইউজে’র সভাপতি শাবান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন বিএফইউজের সভাপতি মনজুরুল আহসান বুলবুল, বিএফইউজের মহাসচিব ওমর ফারুক, কোষাধ্যক্ষ মধুসূদন মন্ডল, বিএফইউজে’র সাবেক মহাসচিব আবদুল জলিল ভুঁইয়া, বিএফইউজে’র যুগ্ম মহাসচিব অমিয় ঘটক পূলক, ডিআরইউ’র সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, বিএফইউজে’র সাবেক কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক মিনু, ডিইউজের প্রচার সম্পাদক আকতার হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক নূরে জান্নাত সীমা প্রমুখ। ডিইউজের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরীর সভা পরিচালনা করেন।
সমাবেশে মনজুরুল আহসান বুলবুল বলেন, আগামী ৩১ জানুয়ারির মধ্যে নবম ওয়েজ বোর্ড গঠন করা না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। তিনি দাবি আদায়ের আন্দোলনে সাংবাদিকদের আরো সোচ্চার হওয়ার আহবান জানান।
বিএফইউজের মহাসচিব ওমর ফারুক বলেন, গত ৩১ ডিসেম্বর ওয়েজবোর্ড ঘোষণা না করে তথ্যমন্ত্রী ওয়াদা ভঙ্গ করেছেন। তিনি বলেন, কিভাবে ওয়েজ বোর্ড আদায় করতে হবে সাংবাদিকরা তা জানেন। রাজপথে আন্দোলন করেই ওয়েজবোর্ড আদায় করা হবে।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল তোপখানা সড়ক প্রদক্ষিণ করে জাতীয় প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নবম ওয়েজবোর্ডে গঠনের দাবিতে সাংবাদিকদের বিক্ষোভ

আপডেট সময় : ০১:৩২:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০১৭