দল থেকে বাদ পড়লেন ড্যারেন ব্রাভো
- আপডেট সময় : ০১:৪৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০১৭
- / 224
গায়ানায় অনুষ্ঠিতব্য পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লুআইসিবি)।
দলে জায়গা পাননি অভিজ্ঞ ব্যাটসম্যান ত্রিনিদাদের ড্যারেন ব্রাভো। বাদ পড়েছেন মার্লন স্যামুয়েলস ও ক্রেইগ ব্র্যাথওয়েট।
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) দিল্লি ডেয়ারডেভিলসের খেলবেন বিধায় দলে রাখা হয়নি অলরাউন্ডার ব্র্যাথওয়েট।
ক্রেইগের জায়গায় দলে নেয়া হয়েছে সদ্য শেষ হওয়া পাকিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজের তৃতীয় ম্যাচ ৯১ রান করা এভিন লুইসকে। কাইরন পাওয়েলের ওপেনিং জুটি হিসেবে খেলবেন তিনি।
ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষ আটি দল ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য ২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে। তবে বর্তমানে নয় নম্বরে থাকা ক্যারিবিয় দলটি আট নম্বরে থাকা পাকিস্তানের বিপক্ষে ভাল করে সরাসরি বিশ্বকাপ খেলার আশা করছে।
৭ এপ্রিলের ম্যাচ দিয়ে তিন ওয়ানডে সিরিজ শুরু করবে ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান। গায়ানাতেই সিরিজের পরের দুই ওয়ানডে অনুষ্ঠিত হবে যথাক্রমে ৯ ও ১১ এপ্রিল। ওয়ানডে সিরিজ শেষে ২২ এপ্রিল থেকে ১৪ মে’র মধ্যে তিন ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে দল দু’টি।
ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দল: জেসন হোল্ডার (অধিনায়ক), জানাথন কার্টার, মিগুয়েল কামিন্স, শ্যানন গাব্রিয়েল, শাই হোপ, আলজারি জোসেফ, এভিন লুইস, জেসন মোহাম্মেদ, এ্যাশলে নার্স, কাইরন পাওয়েল, রোভম্যান পাওয়েল, চ্যাডউইক ওয়ালটন।























