ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের দুই জেলায় বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা রাজধানীর বাজারে সবজির চড়া দাম, শিমের কেজি ২০০ টাকা তিন মাসে দ্বিগুণ হলো এয়ার অ্যাস্ট্রার উড়োজাহাজ বহর নেতানিয়াহুকে সমর্থন নেই ট্রাম্পের, ইরান ইস্যুতে দিলেন কড়া বার্তা মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মিষ্টির শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি বিএনপি জোটেরই থাকবে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসন: ইসি ক্যাশলেস লেনদেনে বাংলা কিউআর ব্যবহার হবে সম্পূর্ণ ফ্রি শুক্রবার ঢাকায় পৌঁছাচ্ছে রূপপুর প্রকল্পের বাড়তি ইউরেনিয়াম জ্বালানি

টি২০তে ডুয়াইন স্মিথের অতিমানবীয় ইনিংস, ৩১ বলে সেঞ্চুরি

  • আপডেট সময় : ১১:০৯:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০১৭
  • / 194
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হংকং টি২০ ব্লিটজে বুধবার মাত্র ৩১ বলে সেঞ্চুরি হাঁকিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অভিজ্ঞ ব্যাটসম্যান ডুয়াইন স্মিথ। টি২০ ক্রিকেটের ইতিহাসে এটা দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। ২০১৩ সালে আইপিএল এ স্মিথের স্বদেশী ক্রিস গেইল সেঞ্চুরী হাকিয়েছিলেন ৩০ বলে।

৩৩ বছর বয়সী স্মিথ সম্প্রতী আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষনা দিয়েছেন। ইনিংসের প্রথম ওভারে একাই ২৮ রান নেয়া স্মিথ শেষ পর্যন্ত ৪০ বলে ১২১ রানে অপরাজিত ছিলেন।

উদ্বোধনী ব্যাটসম্যান স্মিথের এই সেঞ্চুরিতে সিটি কাইটাককে ৮ উইকেটে পরাজিত করেছেন কোলুন ক্যান্টন্স। ২০১৩ সালে ভারতীয় প্রিমিয়ার লীগে ৩০ বলে সেঞ্চুরি করে রেকর্ড গড়েছিলেন ক্রিস গেইল। কাইটাকের বাঁ-হাতি স্পিনার নাদিম আহমেদের প্রথম ওভারে মাত্র পাঁচ বলে স্মিথ চারটি ওভার বাউন্ডারি ও একটি বাউন্ডারির সহায়তায় ২৮ রান সংগ্রহ করেছেন। ষষ্ঠ ওভারে নাদিম আবারো আক্রমনে ফিরে এসে ২৯ রান দিয়েছেন। ১২তম ওভারে স্মিথ সেঞ্চুরি পূর্ণ করেন। পুরো ইনিংসে স্মিথ ১৩টি ওভার বাউন্ডারি ও ৭টি বাউন্ডারি হাঁকিয়েছেন। এছাড়া ৩৩ বলে মারলন স্যামুয়েলসের ব্যাট থেকে এসেছে অপরাজিত ৫৯ রান। ৬ উইকেটে কাইটাকের করা ১৯৯ রানের জবাবে কোলুন দুই উইকেটে ১৪.৩ ওভারে ২০৪ রান সংগ্রহ করে ৮ উইকেটে জয় নিশ্চিত করেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টি২০তে ডুয়াইন স্মিথের অতিমানবীয় ইনিংস, ৩১ বলে সেঞ্চুরি

আপডেট সময় : ১১:০৯:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০১৭