ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

দুই সেনাপ্রধানের সাক্ষাৎ

  • আপডেট সময় : ১২:০৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০১৭
  • / 237
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের সঙ্গে সফররত ভারতের সেনাবাহিনী প্রধান জেনারেল বিপিন রাওয়াত আজ শনিবার ঢাকা সেনানিবাসে সেনা সদরদপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দু’দেশের সেনাবাহিনীর বিদ্যমান প্রশিক্ষণ ও পেশাগত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

ভারতীয় সেনাবাহিনী প্রধান এর আগে ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে বাংলাদেশের মহান স্বাধীনতাযুদ্ধে শাহাদত বরণকারী সশস্ত্র বাহিনীর বীরসদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। এরপর সেনাকুঞ্জে তাকে সেনাবাহিনীর একটি চৌকস দল ‘গার্ড অব অনার’ প্রদান করে।

পরে ভারতীয় সেনাবাহিনী প্রধানের নেতৃত্বে সফররত বিশেষ প্রতিনিধি দলটি গোবিন্দগঞ্জে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়ের একটি যুদ্ধক্ষেত্র ও বগুড়া সেনানিবাস পরিদর্শন করেন।

প্রতিনিধি দলটি শুক্রবার বাংলাদেশে আসেন এবং আগামীকাল তারা ঢাকা ত্যাগ করবেন বলে জানানো হয়েছে।-বাসস।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দুই সেনাপ্রধানের সাক্ষাৎ

আপডেট সময় : ১২:০৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০১৭