ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

‘ব্যক্তির ওপর ক্ষুব্ধ হয়ে কুমিল্লাকে ময়নামতি করা অন্যায়’

  • আপডেট সময় : ০৮:২৬:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০১৭
  • / 315
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা বিভাগ কুমিল্লার নামেই হতে হবে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী কুমিল্লার কোনো একজন ব্যক্তি বা কয়েকজন ব্যক্তির ওপর ক্ষুব্ধ। তাই তিনি কুমিল্লার নাম মুছে ফেলতে চান, এটা অত্যন্ত অন্যায়।

শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘কুমিল্লা বিভাগ বাস্তবায়ন পরিষদ’ আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, ব্যক্তি ক্ষোভের বশবর্তী হয়ে ঐতিহ্যবাহী জেলা কুমিল্লার নাম বাদ দিয়ে ময়নামতির নামে বিভাগ বৃহত্তর কুমিল্লা ও বৃহত্তর নোয়াখালী জেলার জনগণ মেনে নেবেন না। কেননা কুমিল্লা জেলার নিজস্ব ঐতিহ্য রয়েছে। আর এই অন্যায় যুক্তি কখনও টিকবে না।

মোশাররফ হোসেন বলেন, আজকে যিনি প্রধানমন্ত্রী, আজকে যারা মন্ত্রী তারা শপথ গ্রহণ করার সময় বলেছিলেন- রাগ, ক্ষোভ বা বিদ্বেষের বশবর্তী হয়ে কোনো কাজ করবেন না। সংবিধানে রয়েছে, প্রধানমন্ত্রী যেই হন, তিনি সব রকম ক্ষোভ, বিদ্বেষের ঊর্ধ্বে থেকে সিদ্ধান্ত নেবেন। সুতরাং কোনো ব্যক্তির ওপর ক্ষোভের বশবর্তী হয়ে প্রধানমন্ত্রী যদি কুমিল্লার নাম মুছে দিয়ে ময়নামতির নামে বিভাগ করেন তাহলে শপথ ভঙ্গ করবেন।

তিনি বলেন, আর যদি গায়ের জোরে কুমিল্লাকে বাদ দিয়ে ময়নামতি নামে বিভাগ করা হয়, তাহলে আগামীতে সরকার পরিবর্তন হলে ফের কুমিল্লার নামেই বিভাগ করা হবে।

কুমিল্লা বিভাগ বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক হুমায়ুন কবির ব্যাপারীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন ড. মারুফ হোসেন, মনজুর হোসেন ঈষা প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘ব্যক্তির ওপর ক্ষুব্ধ হয়ে কুমিল্লাকে ময়নামতি করা অন্যায়’

আপডেট সময় : ০৮:২৬:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০১৭