ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মিষ্টির শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি বিএনপি জোটেরই থাকবে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসন: ইসি ক্যাশলেস লেনদেনে বাংলা কিউআর ব্যবহার হবে সম্পূর্ণ ফ্রি শুক্রবার ঢাকায় পৌঁছাচ্ছে রূপপুর প্রকল্পের বাড়তি ইউরেনিয়াম জ্বালানি মেট্রো রেলের দুই লাইন নির্মাণে ৪৬ হাজার কোটি টাকা স্বৈরাচার শুধু নিজেদের উন্নয়ন করেছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি টঙ্গীর তুরাগ নদে নিখোঁজের ২৩ ঘণ্টা পর দুই শিশুর

নেক্কারজনক রেকর্ড ভাঙ্গলো বাংলাদেশ

  • আপডেট সময় : ১১:৫১:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০১৭
  • / 513
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বেসিন রিজার্ভে নিউজিল্যান্ডের বিপক্ষে ৭ উইকেটে পরাজয়ের মাধ্যমে প্রায় ১২৩ বছরের পুরানো একটি রেকর্ড ভেঙ্গেছে বাংলাদেশ। তবে এই নতুন রেকর্ডে খুশি হওয়ার মতো কিছু নেই। কারণ রেকর্ডটি হলো, প্রথম ইনিংসে সবচেয়ে বেশি রান করার পরও পরাজয়ের।

এতদিন এই অবাঞ্ছিত রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার।

সেই ১৮৯৪ সালে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে ৫৮৬ রান করে ইংল্যন্ডের বিপক্ষে হেরেছিল সিডনি ক্রিকেট গ্রাউন্ডে। ইংল্যান্ডকে ফলো অন করতে বাধ্য করেছিল অস্ট্রেলিয়া, তবে শেষ পর্যন্ত তারা ম্যাচ হারে ১০ রানে।

আর তাদের তাসমানিয়ান সাগরের ওপারের প্রতিবেশী নিউজিল্যান্ডের ওয়েলিংটনে শতবর্ষী সেই রেকর্ড ভেঙ্গে গেল বাংলাদেশের হাতে – অনেকটা প্রত্যাশার বিপরীতে।

এর আগে আরো দুইবার বড় ইনিংস গড়েও জয়ের দেখা পায়নি বাংলাদেশ।

ঢাকায় ২০১২ সালের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ প্রথম ইনিংসে ৫৫৬ রান করেছিল, সফরকারীদের প্রথম ইনিংসে চার উইকেটে ডিক্লেয়ার করা ৫২৭ রানের জবাবে। ওই টেস্ট বাংলাদেশ হেরেছিল ৭৭ রানে।

অন্যদিকে, নিউজিল্যান্ডের বিপক্ষে বড় রান করে হারাটাও অবশ্য বাংলাদেশের জন্যে একেবারে নতুন কিছু নয়।

২০১০ সালে হ্যামিল্টনে নিউজিল্যান্ডের প্রথম ইনিংসের ৫৫৩ রানের জবাবে বাংলাদেশ তুলেছিল ৪০৮ রান। টেস্ট ম্যাচটি বাংলাদেশ হেরেছিল ১২১ রানে।

ওয়েলিংটনে দুই দলের প্রথম ইনিংসের মোট রান ছিল ১১৩৪ – এটি কোন টেস্টের প্রথম ইনিংসে তৃতীয় সর্বোচ্চ রান, যে টেস্টে জয়-পরাজয় নির্ধারিত হল।

এই তালিকায় সবার উপরে রয়েছে গত মাসে চেন্নাইয়ে অনুষ্ঠিত ভারত-ইংল্যান্ডের মধ্যকার টেস্ট ম্যাচটি, যেখানে প্রথম ইনিংসে দুই দলের রানের যোগফল ছিল ১২৩৬।

অন্যদিকে, বেসিন রিজার্ভে বাংলাদেশের দুই ইনিংসে রানের পার্থক্য ছিল ৪৩৫ – এ ধরণের তালিকায় সাত নম্বরে।

নিউজটি শেয়ার করুন

নেক্কারজনক রেকর্ড ভাঙ্গলো বাংলাদেশ

আপডেট সময় : ১১:৫১:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০১৭