ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ আরামকোর সদর দপ্তর ও রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মুম্বাই পুলিশের নোটিশে দেশ ছাড়ার নির্দেশ পেলেন অভিনেতা ইমরান

২৪ জুন শুরু নারী ক্রিকেট বিশ্বকাপ

  • আপডেট সময় : ০৮:৪৮:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০১৭
  • / 243
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলতি বছরের ২৪ জুন বসবে নারীদের ক্রিকেট বিশ্বকাপ। ফাইনাল হবে ক্রিকেটের মক্কা খ্যাত লর্ডসে ২৩ জুলাই। রবিবার ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য নারী বিশ্বকাপ শুরু ও ফাইনালের তারিখ ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

তবে পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হবে ৮ মার্চ। তার আগের দিন শেষ হচ্ছে আইসিসি নারী বিশ্বকাপের বাছাইপর্বের খেলা।

২১ দিন ধরে চলা এই টুর্নামন্টে সর্বমোট ২৮টি রাউন্ড রবিন লিগের ম্যাচে আটটি দল একে অপরের মুখোমুখি হবে। ম্যাচগুলো ব্রিস্টল, ডার্বি, লিস্টার ও টনটনে অনুষ্ঠিত হবে। গ্রুপের শীর্ষ চারটি দল সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে।

সেমিফাইনাল দুটি যথাক্রমে ১৮ জুলাই ব্রিস্টলে ও ২০ জুলাই ডার্বিতে অনুষ্ঠিত হবে।  আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের শীর্ষ চারটি দল হিসেবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ সরাসরি বিশ্বকাপে খেলবে। বাকি চারটি স্থানের জন্য দলগুলোকে বাছাইপর্ব খেলে আসতে হবে। কলম্বোতে আগামীকাল থেকে বাছাইপর্ব শুরু হচ্ছে।

বাছাইপর্বে অংশ নেয়া দলগুলো হচ্ছে- দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, শ্রীলংকা, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে, থাইল্যান্ড, বাংলাদেশ, স্কটল্যান্ড ও পাপুয়া নিউ গিনি। দশটি দল দুটি গ্রুপে বিভক্ত হয়ে বাছাইপর্বে খেলবে, এখান থেকে দুই গ্রুপের শীর্ষ তিনটি দল সুপার সিক্সে উন্নীত হবে। এখানে প্রতিটি দল অন্য গ্রুপের তিনটি দলের সাথে মুখোমুখি হবে। সুপার সিক্সের দুটি গ্রুপের শীর্ষ দুটি করে দল বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে।

আইসিসি নারী বিশ্বকাপের টুর্নামেন্ট পরিচালক স্টিভ এলওয়ার্থি বলেছেন, ‘আগামী গ্রীষ্মে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টের প্রস্তুতি বেশ ভালভাবেই হচ্ছে। আশা করছি নারী বিশ্বকাপের মাধ্যমে নারী ক্রীড়াঙ্গনে একটি নতুন বাউন্ডারি উন্মোচিত হবে। খেলোয়াড়, সমর্থক, সম্প্রচার কর্তৃপক্ষের জন্য সর্বোচ্চ সুবিধা দেবার মত ভেন্যু প্রস্তুত করতে আমরা কঠোর পরিশ্রম করছি। যেহেতু তারিখ চূড়ান্ত হয়ে গেছে এখন আমাদের সামনে এগিয়ে যেতে সুবিধা হবে।’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

২৪ জুন শুরু নারী ক্রিকেট বিশ্বকাপ

আপডেট সময় : ০৮:৪৮:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০১৭