ঢাকা ১০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

৮ দূতাবাসকে ডিএনসিসি’র অনুরোধ

  • আপডেট সময় : ০১:২০:৫১ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০১৭
  • / 382
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকার কূটনৈতিক জোনে অবস্থিত ৮টি দেশের দূতাবাসকে ফুটপাতে অবস্থিত নিরাপত্তামূলক স্থাপনা নিজস্ব কম্পাউন্ডের অভ্যন্তরে সরিয়ে নিয়ে তা জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্তকরণের জন্য অনুরোধ জানিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

মঙ্গলবার বিকেলে যুক্তরাষ্ট্র, ইতালি, জার্মানি, কানাডা, ফ্রান্স, ইউকে, অস্ট্রেলিয়া এবং তুরস্কের রাষ্ট্রদূতদের কাছে পাঠানো ডিএনসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা স্বাক্ষরিত এক চিঠিতে এ অনুরোধ জানানো হয়।

ব্যারিস্টার ওমর সাদাত-এর দায়েরকৃত এক রীট পিটিশনের রায়ে ২০০১ সালের ১১ ফেব্রুয়ারি হাইকোর্ট অন্যান্যের সঙ্গে তৎকালীন ঢাকা সিটি করপোরেশনের মেয়রকে ঢাকার ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে তা জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্তকরণের নির্দেশনা প্রদান করে।

সে নির্দেশনার উল্লেখ করে গুলশান সোসাইটির সভাপতি ড. এটিএম শামসুল হুদা ২০১৬ সালের ১৫ ডিসেম্বর ফুটপাতের অবৈধস্থাপনা উচ্ছেদের জন্য ডিএনসিসি’র মেয়র বরাবর আবেদন করেন। এ প্রেক্ষাপটে ডিএনসিসি’র পক্ষ থেকে পত্র মারফত উল্লিখিত ৮টি দেশের রাষ্ট্রদূতদের দূতাবাস সংলগ্ন ফুটপাতে অবস্থিত নিরাপত্তা স্থাপনা সরিয়ে নিতে অনুরোধ জানানো হল।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

৮ দূতাবাসকে ডিএনসিসি’র অনুরোধ

আপডেট সময় : ০১:২০:৫১ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০১৭