ঢাকা ০৮:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

‘ইভিএম নিয়ে দলগুলোর আস্থার সংকট দূর করতে হবে’

  • আপডেট সময় : ১২:১০:৫০ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০১৭
  • / 262
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাবেক প্রধান নির্বাচন কমিশনার ড. এ টিএম শামসুল হুদা বলেছেন, নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ব্যবহার নির্বাচনী ব্যয়হ্রাস, কম সময়ে ভোটগ্রহণ, ভোট নষ্ট হওয়ার ঝুঁকিহ্রাসের মতো নানাবিধ সুবিধা রয়েছে। তিনি বলেন, ‘ইভিএম নিয়ে রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট অন্যান্য অংশীজনের আস্থার সংকট দূর করতে এ বিষয়ে পর্যাপ্ত ধারণা প্রয়োজন।’

আজ শনিবার বিএফডিসিতে নির্বাচনে ইভিএম এর ব্যবহার বিষয়ক এক সংসদীয় বিতর্কে প্রধান অতিথির বক্তৃতায় শামসুল হুদা এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

ড. শামসুল হুদা আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইভিএমএর মাধ্যমে ভোটগ্রহণ সম্ভব নয়। পরীক্ষামূলকভাবে স্থানীয় সরকারের নির্বাচনসহ কয়েকটি নির্বাচনে আগামী কয়েক বছর ইভিএম এর ব্যবহারের মাধ্যমে ভোটারদেরকে এ প্রক্রিয়ার সাথে পরিচিত করতে হবে।

তিনি বলেন, বর্তমানে বিশ্বের ২৭টি দেশে ইভিএম এর মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে এ মেশিনের গঠন ও প্রকৃতিতে ভিন্নতা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘ইভিএম নিয়ে দলগুলোর আস্থার সংকট দূর করতে হবে’

আপডেট সময় : ১২:১০:৫০ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০১৭