ঢাকা ১০:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেতানিয়াহুর চেয়ে জনপ্রিয় জোহরান মামদানি, বলছে জিবিএওর জরিপ ইরানের ওপর নতুন সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ভুটানকে হারিয়ে জয় দিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের সাঁথিয়ায় ভাগ্নিকে নিরাপত্তা ঘটনায়: মামা আটক ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় আহত আরও এক ভারতীয়র প্রয়াণ ষড়যন্ত্রের ফণা তুলেছে স্বৈরাচারী শক্তি: প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনায় ২৫ মাসে ২২৫ মৃত্যুর ঘটনা: অপরাধের স্বর্গরাজ্যে আতঙ্কিত জনজীবন শাহজালাল তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের বড় অংশীদারত্ব খুলনায় প্রধানমন্ত্রীর সফরের মধ্যে বিএনপি নেতার ছেলেকে মৃত্যুর ঘটনায়

চূড়ান্ত নামের তালিকা প্রকাশের দাবি বিএনপির

  • আপডেট সময় : ১২:৪০:২৮ অপরাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০১৭
  • / 359
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির কাছে সার্চ কমিটি যাদের নাম সুপারিশ করবে তা জনসম্মুখে প্রকাশ করার আহ্বান জানিয়েছে বিএনপি।

সোমবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ আহ্বান জানান।

সার্চ কমিটির সদস্যদের উদ্দেশ করে রিজভী বলেন, শক্তিশালী নির্বাচন কমিশন গঠনে সৎ, দক্ষ, যোগ্য ও নিরপেক্ষ লোকদের নামের তালিকা করে তা জাতির সামনে প্রকাশ করুন।

তিনি বলেন, সার্চ কমিটির প্রস্তাবিত নামগুলো জনসম্মুখে প্রকাশ করতে হবে। তাহলে বোঝা যাবে তারা দলনিরপেক্ষভাবে কাজ করছে, নাকি ক্ষমতাসীনদের নির্দেশে কাজ করছে।

বিএনপির এই নেতা বলেন, সার্চ কমিটি দলনিরপেক্ষ, সাহসী, দক্ষ ও যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের নাম প্রস্তাব করবে জাতি এমনটাই প্রত্যাশা করে। সার্চ কমিটির সদস্যরা দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে শাণিত বিবেক দিয়ে কাজ করবেন, যাতে জাতীয় স্বার্থই প্রাধান্য পায়।

‘দেশের জনগণ সার্চ কমিটির সদস্যদের প্রতি আস্থাহীন হন এমন কাজ তারা করবেন না,’ বলেন রিজভী।

সার্চ কমিটি নিয়ে জনগণ শংকিত এমন দাবি করে রিজভী আরো বলেন, আওয়ামী লীগের দলীয় মনোভাবাপন্ন লোকদের দিয়ে অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। তারা দলীয় মতাদর্শের বাইরে গিয়ে ইসি গঠনে নিরপেক্ষ লোকদের নাম প্রস্তাব করবেন কি না, তা নিয়ে জনগণ যথেষ্ট শংকিত।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চূড়ান্ত নামের তালিকা প্রকাশের দাবি বিএনপির

আপডেট সময় : ১২:৪০:২৮ অপরাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০১৭