ঢাকা ১২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বোমা-ক্ষেপণাস্ত্র দিয়ে কাউকে দমন করা সম্ভব নয়: পেজেশকিয়ান নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় চুরি নুরের বক্তৃতায় মগবাজার-বাংলামোটর তোলপাড়: মন্তব্য রাশেদ খাঁনের প্রকাশ্যে সমালোচনা করে জরিমানা গুনলেন লিসান্দ্রো মার্টিনেজ ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের হামলা: নিহত ৫ গাজীপুরে ইয়াবাসহ আটক অভিযোগে জড়িত ব্যক্তি ছিনিয়ে নিতে রেলওয়ে কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে আট সদস্যের বিশেষ কমিটি গঠন বিদ্যুৎ খাতের উন্নয়নে চায়না এক্সিম ব্যাংকের অর্থায়ন চাইলেন জ্বালানিমন্ত্রী যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তায় ড. মুহাম্মদ ইউনূস

ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়েছে, ধর্মান্ধতাকে নয়

  • আপডেট সময় : ০১:৪৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০১৭
  • / 232
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়েছে কিন্তু ধর্মান্ধতাকে নয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার বিকেলে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জাতির পিতার সমাধিসৌধ কমপ্লেক্সের পাবলিক প্লাজায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং গোপালগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত শিশু সমাবেশে এ কথা জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ছেলে-মেয়েরা যাতে বিপথে না যায় সেজন্য বিভিন্ন খেলাখুলার আয়োজন করা হচ্ছে। খেলাখুলার উন্নয়নেও নেয়া হচ্ছে বিভন্ন পদক্ষেপ। তারা পড়াশোনা শিখে স্বাক্ষরতার দেয়াল টপকাবে এই আশা আমাদের।

তিনি বলেন, সব শিশুই স্কুলে যাবে। প্রাথমিক পর্যন্ত তাদের শিক্ষার যাবতীয় ভার সরকার নিয়েছে। তাদের বৃত্তির ব্যবস্থা করা হয়েছে। যা শিক্ষার্থীদের মায়ের মোবাইল অ্যাকাউন্টে পাঠানো হয়। এখন সব শিশুরাই স্কুলে পড়ে, টোকাই কিংবা পথশিশু বলে বাংলাদেশে কিছু থাকবে না। সবাই স্কুলে যাবে, মানুষের মতো মানুষ হয়ে দেশের মুখ উজ্জ্বল করবে।

এসময় সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ছাড়াও আওয়ামী লীগের শীর্ষ ও স্থানীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে সকাল সাড়ে ১০টায় টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর তারা দোয়া ও মোনাজাতে অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়েছে, ধর্মান্ধতাকে নয়

আপডেট সময় : ০১:৪৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০১৭